নিজস্ব প্রতিবেদক ঃ
এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তোলা হবে চৌদ্দগ্রামের ১ নং কাশিনগর ইউনিয়নকে। ছোটদের ¯েœহ বড়দের সন্মান করা এবং সন্ত্রাস মুক্ত কাশিনগর গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যতই ঘানিয়ে আসছে নির্বাচনী প্রচার প্রচারণার কাজে ততই ব্যস্ত হয়ে পড়েছেন ১নং কাশিনগর ইউনয়ন পরিষদ নির্বাচনে দলীয় নমিনেশন তথা আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মোশারেফ হোসেন। গত কয়েক দিনে তিনি তার নির্বাচনী এলাকা কাশিনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে আওয়ামীলীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভার মধ্যে ১ এপ্রিল বিকালে ইউনিয়নের কাশিনগর বি এম উচ্চ বিদ্যালয় মিলায়তনে ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অংঙ্গ সংগঠনের উদ্দ্যেগে এক কর্মি সমাবেশের আয়োজন করা হয়, এছাড়া গতকাল ২ এপ্রিল শনিবার রানীর বাজার হাইস্কুল মাঠে আওয়ামীলীগ নেতাকর্মীদেও উদ্যোগে আয়োজিত মা‘ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোশারেফ হেসেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে জেলা অ”লীগ সদস্য সামছুল আলম মজুমদার, ওলামা লীগ সভাপতি মৌলভী সামছুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাছুদ আলম মাছুদ, আওয়ামীলীগ নেতা মাস্টার মাইন উদ্দিন, আবদুল ওহাব, ফরিদ উদ্দিন, আবদু জলিল মেম্বার, ডাঃ সিরাজুল ইসলাম, জুলফে আলী মেম্বার, হাজী আবুল কাশেম ডিলার, আবুল কালাম আজাদ, ইসমাইল হাজারী, প্রফেসার শাহ জাহান, সালে আহম্মদ ,সহিদ উল্লাহ আবদুল মতিন ,সরুজ মেম্বার ইউনিয়ন ছাত্র লীগ সাধারন সম্পাদক শাহ আলম, ছাত্রলীগ নেতা ছামী, শের শাহ, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবলীগ সদস্য কাশিনগর বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম।
আলোচনা সভা ও মা‘ সমাবেশের পূর্বে মোশারেফ হোসেন ঘুরে ঘুরে এলকার সাধারন মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


















































