শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লজ্জা এড়াতে নির্বাচন থেকে সরতে চাচ্ছে বিএনপি: হানিফ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৬

4_23-400x208
ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম দুই ধাপে প্রার্থীদের ভরাডুবির লজ্জা এড়াতে পরবর্তী ধাপগুলো থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছে বিএনপি।

আজ শনিবার রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মুজিবনগর দিবস পালনের প্রস্তুতি সভা শেষে ব্রিফিংয়ে হানিফ এ মন্তব্য করেন।

দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত এই সভায় ১৭ই এপ্রিল মেহেরপুরের মুজিবনগরের আম্রকাননে সমাবেশ করার সিদ্ধান্ত হয়।

সভা শেষে ব্রিফিংয়ে হানিফ বলেন, ‘বিএনপি প্রথম দুই ধাপের ইউনিয়ন নির্বাচনে, তারা জনগণের কাছে যেতে ব্যর্থ হয়েছে। জনগণের রায় পেতে ব্যর্থ হয়েছে এবং তাদের এই চরম ভরাডুবির কারণে লজ্জার হাত থেকে বাঁচার জন্যই তাঁরা এখন নির্বাচন থেকে বেরিয়ে আসার চিন্তা-ভাবনায় আছেন।’

‘তাদের (বিএনপি) এই ভুল-ভ্রান্তি, অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার যদি কর্মকা- করেন, তাহলেই একমাত্র জনগণ তাদের প্রতি কিছুটা আস্থা ব্যক্ত করতে পারে বা সমর্থন করতে পারে।’

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, স্থানীয় পর্যায়ে মেম্বার প্রার্থীদের সামাজিক দ্বন্দ্বের কারণেই ইউপি নির্বাচনে সহিংসতা ও মানুষ হত্যা বেশি হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের সহিংসতা না হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি