শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরুড়ায় নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৬

Comilla-sm20160402182245

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় নিখোঁজ থাকার তিনদিন পর ইব্রাহিম হোসেন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (০২ এপ্রিল) দুপুরে উপজেলার শাকপুর ইউনিয়নের শাকপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিম হোসেন (৯) উপজেলার শাকপুর ইউনিয়নের শাকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্র জানান, ৩০ মার্চ দুপুরে শিশু ইব্রাহিম বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ১ এপ্রিল রাতে শিশু ইব্রাহিমের বাবা আবুল কাশেম বরুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার দুপুরে সেপটিক ট্যাংকে ইব্রাহিমের মরদেহ দেখতে পেয়ে বরুড়া থানা পুলিশকে খবর দেয়।

বরুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) অলোক বড়ুয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কে বা কারা কি কারণে শিশুটিকে হত্যা করেছে তা এখন বলা যাচ্ছে না।

প্রাথমিক সুরতহালে শিশুটির গলায় বৈদ্যুতিক তার পেঁচানো ছিল বলে জানান এসআই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি