শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রায় ঘোষণার ৬ মাসের মধ্যে বিচারককে রায়ে সই করতে হবে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৬

resize447431-400x279

ডেস্ক রিপোর্টঃ

রায় ঘোষণার ছয় মাসের মধ্যে রায়ের অনুলিপিতে বিচারপতিদের স্বাক্ষর করার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। গত বৃহস্পতিবার আপিল বিভাগের দেয়া বিচারপতিদের আচরণবিধিতে এ তথ্য জানা গেছে।

বিচারপতি সাইদুর রহমানের অপসারণের মামলাটি নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট বিচারপতিদের ৪০টি আচরণবিধি তৈরি করেন। এই আচরণবিধির ৬ নম্বরে ওই নির্দেশনা দেয়া হয়েছে।

বিচারপতি সাইদুর রহমানকে অপসারণ করে এর আগে রাষ্ট্রপতি একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন। রাষ্ট্রপতির সেই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন বিচারপতি সাইদুর রহমান। রিটের শুনানি শেষে গতবছর হাই কোর্ট সাইদুর রহমানের অপসারণের আদেশ বহাল রাখেন। হাই কোর্টের সে আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান সাইদুর রহমান। আপিল বিভাগ এটি শুননি করে হাই কোর্টের আদেশই বহাল রাখেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি