প্রথম ও দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে সহিংসতায় প্রাণ হারিয়েছে ৪২ জন। আহত ও পঙ্গু হয়েছে সহস্রাধিক মানুষ এ দাবি করেছে বিএনপি। দলটি বলছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথম নির্বাচন ও নির্বাচন পরবর্তী সহিংসতায় পুলিশ, বিজেপি ও আওয়ামী সন্ত্রাসীদের গুলি ও হামলায় প্রাণ হারিয়েছে ২৮ জন। দ্বিতীয় দফায় নির্বাচনের দিন আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছে শিশু, ঢাবির ছাত্র ও মহিলাসহ ১১ জন। নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রাণ হারিয়েছে আরও ৩ জন। গতকাল (শনিবার) মাদারীপুর ও যশোরে ২জন নিহত হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলননে এসব তথ্য তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় তিনি সারাদেশে নিবার্চনী সহিংসতায় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ছবি ও প্রতিবেদনের খন্ডচিত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।
এলজ্জা কার হানিফ সাহেব?
নিবার্চনী সহিংসতায় নিহত শিশু ও পুলিশের ভোটদানের ছবি দেখিয়ে ক্ষমতাসিন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম হানিফের উদ্দেশ্যে রিজভী প্রশ্ন রাখেন, এ লজ্জা কার হানিফ সাহেব ? তিনি বলেন, এর আগে সরকারের এক মন্ত্রী বলেছেন বিএনপি নাকি লজ্জায় ভোট থেকে বের হয়ে আসছে। তার এই বক্তব্যের জবাবে রিজভী এসব কথা বলেন।
নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেবেন নীতিনিধার্রকরা
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট বর্জনের বিষয়টি দলের নীতি নির্ধারকরা নেবেন। আজ রাতে দলের নেতার বসবেন সেখানে এবিষয়ে কথা হতে পারে। তবে দলটির একাধিক সুত্র জানায়, বিএনপি তৃতীয় ধাপের নির্বাচনে যাওয়ার আগেই নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে আজকে বৈঠক থেকে। এমন ইঙ্গিত দিয়ে দলটির নীতিনির্ধারকরা বিভিন্ন সভায় বক্তব্য রাখছেন।
এদিকে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বরিশালের বানারিপাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, গৌরনদী, আগৈল ঝড়া, পিরোজপুরের মঠবাড়িয়া,ভান্ডারিয়া, জিয়ানগর, চাঁদপুর, কুমিল্লার দেবিদ্বার, নেত্রকোনার মোহনগঞ্জ,ভোলার দৌলতখান,মনপুরা,চরফ্যাশন, বোরহানউদ্দিন, বগুড়ায় দুপচাঁচিয়া, সোনাতলাসহ কয়েকটি উপজেলা, খুলনার বটিয়াঘাটা, বরগুনা সদর ও আমতলি, সিলেটের বিভিন্ন উপজেলা,ময়মনসিংহের ফুলপুর ও সদর, কিশোরগঞ্জ সদর, নরসিংদীর পলাশ, শেরপুর সদর ও নলিতা বাড়ি, লক্ষীপুরের রামগতি ও সদর, ফেনীর বিভিন্ন উপজেলা, মাদারীপুরের শিবচর, পাবনার বেড়া, ফরিদপুর,চট্রগ্রামের রাঙ্গুনিয়া,সন্দ্বীপ, কক্সবাজারের টেকনাফে, যশোর সদর ও মনিরাম পুরে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, বাঞ্ছারামপুর, নোয়াখালির হাতিয়া সুবর্ণচর, পটুয়াকালির গলাচিপা, কলাপাড়া, বাউপল, দশমিনা, মির্জাগঞ্জ ও বাগেরহাটের মোড়লগঞ্জসহ ৭১২টি ইউনিয়নেই পুলিশ, নির্বাচনী কর্মকর্তা ও আওয়ামী সন্ত্রাসীরা ভোট ডাকাতির তান্ডব লীলা চালায়। তাদের সাথে যোগ দেয় বিজিবি।
নিবার্চন কমিশনের পদত্যাগ দাবি
রিজভী বলেন, আজ্ঞাবাহী বর্তমান নির্বাচন কমিশনের সকল নির্বাচন জনগন ঘৃনাভরে প্রত্যাখান করেছে। আমি বিএনপির পক্ষ থেকে অবিলম্বে ভোট ডাকাতির নির্বাচন বাতিলের দাবি জানিয়ে আবারও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।
এসময় তিনি বলেন, মহাপরিকল্পনা অনুযায়ী কমিশন সবকিছু বাস্তবায়ন করেছে। ইউপি নির্বাচন নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার ছত্রছায়ায় সরকারি দলের গুন্ডারা মানুষ হত্যা করে, বিএনপি প্রার্থী ও সমর্থকদের গুলি করে, হামলা করে,ভোটারদেরবাড়ি ঘরে অগ্নিসংযোগ করে দেশজুড়ে যে পৈশাচিক তান্ডবলীলা চালাচ্ছে এর সবকিছুর জন্য নির্বাচন কমিশন দায়ী।


























































