শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » গৌরনদী থেকে অপহৃত স্কুলছাত্রীকে আশুলিয়া থেকে উদ্ধার


গৌরনদী থেকে অপহৃত স্কুলছাত্রীকে আশুলিয়া থেকে উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৬

apaharan
ডেস্ক রিপোর্টঃ

অপহরণ করে ২৮ দিন আটকে রেখে বরিশালের গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণ করা হয়েছে।

শনিবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও ধর্ষক সুলতান আহম্মেদকে (৩০) গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত সুলতান আহম্মেদ পটুয়াখালী জেলার মীর্জাগঞ্জ থানার আমলাগাছিয়া গ্রামের রশিদ গাজীর ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান, উপজেলার টিকাসার গ্রামের নানা ওহাব আলী হাওলাদারের বাড়িতে থেকে তার নাতনী (১৪) গৌরনদী গালর্স স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে পড়াশোনা করত। গত ৫ মার্চ সকালে নানা বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে চরগাধাতলী এলাকায় বখাটে সুলতানের নেতৃত্বে ৪/৫ জন সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহরণকারী সুলতান স্কুলছাত্রীকে ঢাকার আশুলিয়া থানাধীণ একটি বাসায় ২৮দিন আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করে।

এ ঘটনায় ধর্ষিতার নানা ওহাব আলী হাওলাদার বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এস.আই মোঃ নজরুল ইসলাম আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় শনিবার রাত সাড়ে ৮টায় আশুলিয়া থানার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ধর্ষিত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী ধর্ষক সুলতান আহম্মেদকে গ্রেপ্তার করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি