কলকাতার ইডেন গার্ডেনে রোববার মেয়েদের টি২০ বিশ্বকাপের ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ক্যারিবীয় নারীদের বিপক্ষে ১৪৯ রানের টার্গেট ছুড়ে দিয়েছে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জয়ের সামনে থাকা অসিরা।
আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ১৫ রানের মাথায় অ্যালিসা হেলির উইকেটটি হারিয়ে ফেলে তারা। ব্যক্তিগত ৪ রানে ম্যাথুসের বলে তার হাতেই ক্যাচ তুলে দেন হেলি। এই ধাক্কা সামলে উঠতে অসুবিধা হয়নি অসিদের।
দ্বিতীয় উইকেট জুটিতে দলের স্কোরশিটে ৭৭ রান যোগ করেন অধিনায়ক মেগ ল্যানিং ও এলিসি ভিলানি। দু’জনই পেয়েছেন ফিফটির দেখা। ৩৭ বলে ৯টি চারে সাজানো ৫২ রানের ইনিংস খেলে ডোটিনের শিকারে পরিণত হন ভিলানি।
মজার বিষয়, ল্যানিংয়ের ইনিংসটিও থামে ৫২ রানে। ক্যারিবীয় বোলার আনিসা মোহামেদের এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ৪৯ বলে আটটি চারের মারে মূল্যবান ইনিংসটি দলকে উপহার দেন অসি অধিনায়ক। ২৩ বলে দুটি ছক্কায় ২৮ রান করেন এলিসি পেরি।
৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলার ডোটিন। একটি করে উইকেট নেন আনিসা মোহামেদ ও ম্যাথুস


























































