বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ১ হাজার ৩শ ৭৯ কোটি ১৯ লাখ ব্যয়ে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইন হেংসিং একসেস টু সার্ভিস প্রকল্পের আওতায় ২০১৬ সালের জুনের মধ্যে ১৯ কোটি মানুষকে স্মার্ট কার্ড দেয়ার চুক্তি হয়। কিন্তু তিন দফা সময় নিয়েও ব্যর্থ হয় নির্বাচন কমিশন। আর প্রকল্পের মেয়াদ শেষ হতে বাকি কেবল তিন মাস ।
বহুল প্রতিক্ষিত স্মার্ট কার্ড যার মধ্যে ৩০ স্তরের ২৫টি নিরাপত্তা সম্বলিত তথ্য সংরক্ষিত আছে। প্রথম স্তরের তথ্য খালি চোখে দেখা যাবে। দ্বিতীয় স্তরের তথ্য পেতে ম্যাগনেফাইন গ্লাস লাগবে এবং তৃতীয় স্তরের তথ্য পাওয়া যাবে ফরেনসি পরীক্ষাগারে টেস্টের মাধ্যমে। বিশেষজ্ঞদের মতে স্মার্ট কার্ড এমন প্রযুক্তি দিয়ে তৈরি যা নিরাপত্তার পাশাপাশি নানা কাজে ব্যবহার হয়।
জাতীয় পরিচয়পত্র প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো.সারেহউদ্দিন বলেন, স্মার্ট কার্ডে একটা মাইক্রোচিপ আছে। মাইক্রোচিপের ভিতরে দৃশ্যমান দেখা যাবে এগারোটা তথ্য। কিন্তু এখানে ভোটাররা যা যা তথ্য দিয়েছে সবগুলো তার মধ্যে সম্বলিত থাকবে। এখানে সবচেয়ে বড় জিনিস হলো যে ফিঙ্গারপ্রিন্ট আছে ।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, কেনো হয়নি এর উত্তর আমি দিতে পারবো না। এতোদিনে মানুষের কাছে চলে আসার কথা ছিল তারপরও আসেনি হয়তো সংশ্লিষ্টরা অন্যান্য কাজে ব্যস্ত তাই হয়তো এমনটা হচ্ছে ।
তবে বিগ্রেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো.সারেহউদ্দিন আবারও আশার বাণী শোনালেন এভাবেই । তিনি বলেন, একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই ঘটা করে এটা সকলকে জানানো হবে।
তবে আশার বাণীতে খুব শীঘ্রই নাগরিকদের হাতে স্মার্ট কার্ড পৌঁছানোর কথা হলেও তা নিয়ে আছে সংশয়। তবু সত্য হোক সফল হোক সেই উদ্যোগ এইটুকুই প্রত্যাশা।























































