শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বরাষ্ট্রমন্ত্রীর তালিকা থেকে খন্দকার মোশতাকের নাম বাদ দেয়া হয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০১৬

cms.somewhereinblog.net_-400x296
ডেস্ক রিপোর্টঃ

৩০ জন মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রী এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। মন্ত্রীর কক্ষে টাঙানো অনার বোর্ডে  (নামের তালিকা) ধারাবাহিকভাবে সবার নাম থাকলেও ৬ নং ক্রমে নাম নেই খন্দকার মোশতাক আহমেদের। তিনি বাংলাদেশ সরকারের ষষ্ঠ মন্ত্রী হিসেবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে জানতে চাইলে বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১তম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত আসাদুজ্জামান খান কামাল ক্ষোভ ও ঘৃণার সঙ্গে এই প্রতিবেদককে বলেন, খন্দকার মোশতাক আহমেদ। সে তো খুনি। বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম ব্যক্তি। যুদ্ধবিদ্ধস্থ বাংলাদেশ যে মূহুর্তে বঙ্গবন্ধুর নেতৃত্বে আস্তে আস্তে উন্নয়নের দিকে যাচ্ছিল, তখনই ক্ষমতা লোভী ও বিপথগামী কিছু সেনাসদস্যের সহায়তায় রাতের অন্ধকারে সপরিবারে বঙ্গবন্ধুকে খুন করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে সে। সে সময় বেশ কিছু দিন মোশতাক আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন। সে বঙ্গবন্ধু হত্যার অন্যতম বেনিফিসিয়ারি ও পরিকল্পনাকারিদের অন্যতম। তাই স্বাধীনতার পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা রাষ্ট্রের শীর্ষ ব্যাক্তিসহ সব গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নামের তালিকা দিয়ে একটি অনার বোর্ড করা হয়েছে। আমি মন্ত্রী হিসেবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথম মন্ত্রীর কক্ষে এই অনার বোর্ড (মন্ত্রীদের নামের তালিকা দিয়ে তৈরী বোর্ড) টাঙানোর ব্যবস্থা নেই। একারণে বঙ্গবন্ধুর খুনি ও ঘৃণ্যতম এই ব্যক্তির নাম অনার বোর্ডে রাখিনি। কারণ যে বঙ্গবন্ধুর খুনি তার নামটা আমার দিনের কর্ম শুরুর সময় থেকেই আমার সামনে থাকবে এটা আমার বরদাস্ত হবে না। যেহেতু মোশতাক আহমেদ ঘৃণিত একজন ব্যাক্তি আর তার নাম দেখে ঘৃণা নিয়ে দিনের কর্মঘণ্টা শুরু করব এটা হয় কিভাবে। আর ঘৃণা নিয়ে তো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা যায়না ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি