শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক ফেলে পালিয়েছেন মা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৬

DEBIDWAR(COMILLA) PIC_- MA TAR NOBOJATOK KE FALE GALEN HOSPITAL. 05.04.16 (1)

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নবজাতক (কণ্যা শিশু) রেখে পালিয়েছেন গর্ভধারিণী মা।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ৯ টার দিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টার দিকে প্রায় ২৫ বছর বয়সী এক মেয়ে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবনের নার্সদের কক্ষে গিয়ে কর্তব্যরত সিনিয়র ষ্টাফ নার্স নূরজাহান বেগমের কোলে তুলে দিয়ে বলেন, আমি বাথরুম থেকে কাপড় পরিবর্তন আসছি। এরপর সেই মেয়েটিকে আর খুজেঁ পাওয়া যায়নি।

DEBIDWAR(COMILLA) PIC_- MA TAR NOBOJATOK KE FALE GALEN HOSPITAL. 05.04.16 (2)

সিনিয়র ষ্টাফ নার্স জিনাত আরা জানান, শিশুটি জন্মের ২/৩ ঘন্টা পর হাসপাতালে নিয়ে আসা হয়। জন্মের পর নাভী কাটাসহ আনুসাঙ্গিক কাজগুলো তখনো করা হয়নি। আমরা শিশুটির নাভী কেটে এবং শরীর মুছে অক্সিজেন লাগিয়ে দেই। পরে তরল দুধের ব্যবস্থা করি। শিশুটির নাম রাখা হয়েছে জান্নাতুল ফেরদৌসী স্বর্ণা। শিশুটিকে আমি বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই।

যদিও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অপর সিনিয়র নার্স সুরাইয়া আক্তার শেলীসহ আরো অনেকে ওই বাচ্চাটি নিতে আগ্রহ প্রকাশ করেন।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার ডাঃ শরিফুল ইসলাম সাকিল শিশুটির বিষয়ে থানা পুলিশ ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির আহমেদ বলেন, শিশুটি লালন পালনের আগ্রহ প্রকাশ করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সুরাইয়া আক্তার শেলী আবেদন করেছেন। আমরা শিশুটির হেফাজত এবং লালন পালনের জন্য ৩ জন স্বাক্ষীর উপস্থিতিতে সাধারন ডায়েরির মাধ্যমে আবেদনকারীকে বুঝিয়ে দিতে থানা পুলিশের কাছে চিঠি পাঠিয়েছি।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, সমাজ সেবা অফিসের চিঠির প্রেক্ষিতে থানায় সাধারন ডায়েরি করে ৩ জন স্বাক্ষীর উপস্থিতিতে লালন-পালনের জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সুরাইয়া আক্তার শেলীর কাছে শিশুটিকে বুঝিয়ে দেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি