শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মন্ত্রিসভায় বিতর্ক, ঢালাও আইন প্রণেতাদের অজ্ঞ বলা ঠিক হয়নি


মন্ত্রিসভায় বিতর্ক, ঢালাও আইন প্রণেতাদের অজ্ঞ বলা ঠিক হয়নি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৬

Cabinet-meeting-copy-400x246
ডেস্ক রিপোর্টঃ

আইন প্রণেতারা আইনের ব্যাপারে অজ্ঞ, প্রচলিত আইনে তনু হত্যার তদন্ত সম্ভব নয়Ñ প্রধান বিচারপতির এমন বক্তব্য নিয়ে মন্ত্রিসভার বৈঠকে বিতর্ক হয়েছে। মন্ত্রীরা বলেছেন, ঢালাওভাবে আইন প্রণেতাদের অজ্ঞ বলা ঠিক হয়নি। এ ছাড়া দুই মন্ত্রীকে জরিমানা করার বিষয়ও আলোচনায় স্থান পায়। একাধিক মন্ত্রীর সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে।

গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ বিতর্ক হয়েছে। মন্ত্রীরা প্রধান বিচারপতির বক্তব্যের সমালোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতির বক্তব্যের বিষয়ে দ্বিমত পোষণ করেন। বৈঠকে সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কিভাবে আইন প্রণয়ন হয় উনি হয়তো (প্রধান বিচারপতি) জানেন কি না জানিনা। কোনো আইন তৈরির উদ্যোগ নেয় মন্ত্রণালয়। এরপর তা মন্ত্রিসভা, আইন মন্ত্রণালয়ের ভেটিং, সচিব কমিটির পর্যবেক্ষণ, পর্যালোচনা করে আইনের খসড়া আবারও মন্ত্রিসভার অনুমোদন হয়। আইন পাসের আগে বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হয়। বিলটি সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই করেন সংসদ সদস্যরা। পরে বিলটি পাসের আগে নিয়ে বিতর্ক, যাচাই-বাছাই, সংশোধনী, দফাওয়ারী সংশোধনীতে আলোচনা হয়ে থাকে। এসব আলোচনায় সংসদ সদস্যরা অংশ নেন। উন্নত দেশের যে উচ্চ মানের আইনি বিতর্কের কথা প্রধান বিচারপতি বলেছেন তা হতে অন্তত কুড়ি বছর সময় লাগবে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের তিনটি অর্গান হিসেবে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও লেজেসলেটিভ বিভাগ কার কি দায়িত্ব তা সংবিধানে পরিষ্কার বলা আছে। একটির ওপর আরেকটির প্রাধান্য বিস্তার না করে যার যার দায়িত্ব পালন করলেই রাষ্ট্র সঠিকভাবে চলবে।

মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আলোচনার সূত্রপাত করে বলেন, প্রধান বিচারপতি সংসদ সদস্যদের অজ্ঞ বলে যে মন্তব্য করেছেন তা সঠিক হয়নি। দেশের মালিক জনগণ। জাতীয় সংসদের আইন প্রণেতারা হচ্ছেন জনগণের নির্বাচিত প্রতিনিধি। আইন প্রণয়নে কয়েকধাপে সংসদ সংদস্যরা ভূমিকা রাখেন। আইনি বিতর্কে অংশ নেন। সংবিধানের রক্ষক হয়ে আইন প্রণেতাদের সম্পর্কে এভাবে ঢালাও মন্তব্য করা সমীচীন হয়নি। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করেন।

এরপরই শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু প্রধান বিচারপতির বক্তব্যের সমালোচনা করে বলেন, রাষ্ট্রের মালিক জনগণ ও জনগণের নির্বাচিত প্রতিনিধি হচ্ছেন সংসদ সদস্যরা। জনগণের মালিককে অজ্ঞ বলার অধিকার কারও নেই। প্রধান বিচারপতির এমন বক্তব্য জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, উনি (প্রধান বিচারপতি) জনগণের মালিক সম্পর্কে এভাবে মন্তব্য করতে পারেন না। তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে প্রধান বিচারপতি একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। ওই রাষ্ট্রদূতও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সরকারের সমালোচনা করেছেন। একজন বিদেশি রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে এভাবে জনপ্রতিনিধির মতো বক্তব্য রাখতে পারেন কিনা প্রশ্ন রাখেন তিনি। সাবেক এই জেলা জজ বলেন, ভারত, পাকিস্তানসহ এই সাবকন্টিনেন্ট দেশগুলোতে মন্ত্রীদের জরিমানা করার নজির নেই। আগে সচিবদের আদালতে দাঁড় করানো হতো। এখন মন্ত্রীদের ডাকা হচ্ছে। অন্য কোনো মোটিভ আছে কিনা প্রশ্ন তোলেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক যুদ্ধাপরাধ বিচার নিয়ে যে মন্তব্য করেছেন তাতে আদালত অবমাননা হয় এমন কোনো কন্টেন্ট নেই। তারপরও আদালত অবমাননায় জরিমানা গুণতে হলো।

দুই মন্ত্রীর জরিমানার প্রসঙ্গে মন্ত্রিসভার একাধিক সদস্য বলেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এই শাস্তির পেছনে অন্য কোনো মোটিভ থাকতে পারে। বিচার বিভাগ তাদের আধিপত্য ও নিজেদের ক্ষমতার প্রমাণ দিতে এ ধরনের রায় দিয়েছেন বলে তারা মনে করেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল ঢাকায় আইন কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ আলমের লেখা দুটি বইয়ের মোড়ক উšে§াচন অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আগে সংসদে আইনের ওপর ব্যাপক আলোচনা-বিতর্ক হতো। কিন্তু এখন কোনো বিতর্ক হয় না, আলোচনা হয় না। আর যা হয় তা থেকে আমরা তেমন কিছু পাই না। ?ফলে আইনসভায় আইনের চর্চা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। কারণ আইন প্রণেতারা আইনের ব্যাপারে অজ্ঞ। এ জন্য এখনকার প্রত্যেকটা আইন ত্র“টিপূর্ণ থেকে যায়। এর চাপ পড়ে বিচার বিভাগের ওপর। আর জনগণ ভোগান্তিতে পড়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। সম্পাদনা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি