‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকারের দিন বদল করতে চেয়েছিলেন। যেখানে অনিয়ম, দুঃশাসন, দুর্নীতি, দলীয়করণ থাকবে না। কিন্তু বলটা আসলে শেখ হাসিনার হাতে নেই।’
মঙ্গলবার সকালে আমাদের অর্থনীতি কার্যালয়ে এক বৈঠকে এসব কথা বলেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, শেখ হাসিনা চাইলে এখনো রাজনৈতিক সংকট কাটানো সম্ভব। ৫ জানুয়ারি থেকে এখন পর্যন্ত নির্বাচন নিয়ে যে অবনতি ঘটেছে তাতে করে সাধারণ মানুষ শঙ্কিত না হয়ে পারে না। তাই বর্তমান রাজনৈতিক সংকট কাটাতে সংলাপের কোন বিকল্প নেই। সরকারকে টেনে ক্ষমতা থেকে নামানোর কেউ নেই। আর তাই সংলাপের উদ্যোগ একমাত্র শেখ হাসিনাকেই নিতে হবে। তিনি নেগোসিয়েশন করলে ভাল একটা ঐক্যমত তৈরি করতে পারবেন।
সুজনের সম্পাদক আরো বলেন, জনগণ যে আকাঙ্খা নিয়ে তাকে ক্ষমতায় বসিয়েছেন, সে আকাঙ্খা তিনি পুরণ করতে পারেননি। তাই আমরা এখনো আশা করি যাতে অনিশ্চিয়তার দিকে আমরা না যায় সেজন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিবেন।


























































