বৃহস্পতিবার,১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » সাগর-রুনির মতো তনু হত্যাও কি চাপা পড়ে যাবে, প্রশ্ন ফকির আলমগীরের


সাগর-রুনির মতো তনু হত্যাও কি চাপা পড়ে যাবে, প্রশ্ন ফকির আলমগীরের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৬

shufian-1-400x252
ডেস্ক রিপোর্টঃ

‘রাজনীতি তার আদর্শিক জায়গা হারিয়ে ফেলায় প্রতিদিন কত তনুই লাঞ্ছিত হচ্ছে। তনু হত্যা নতুন কিছু নয়, একশ বছর ফিরে চাইলেও আমরা সেটি দেখতে পাই।’ কথাগুলো বলছিলেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর।

সোমবার আমাদের অর্থনীতি কার্যালয়ের বৈঠকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা ফকির আলমগীর বলেন, ‘ নারায়ণগঞ্জের শবনম, ইয়াসমিন হত্যা, কিংবা সাগর-রুনির সঙ্গে তনু হত্যার ঘটনাটিও কি চাপা পড়ে যাবে শ্রেণিস্বার্থের আড়ালে?’

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো শুধূ ভোগের ব্যাপারে সোচ্চার। ছাত্র সংগঠনগুলোও এ ব্যাপারে কোন কথা বলছে না। যখনই প্রতিবাদী কন্ঠ আওয়াজ তুলে শ্রেণিস্বার্থ তাকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে দমিয়ে রাখে।

এই গণসঙ্গীত শিল্পী বলেন, ‘আমাদের সাংস্কৃতিক আন্দোলন, গণজাগরণ নির্দিষ্ট জায়গা যেমন, টিএসসি, শহীদ মিনার, শাহবাগকেন্দ্রিক। গণজাগরণকে ছড়িয়ে দেয়া হচ্ছে না। আর এর জন্য গণসংগীতের বিকল্প নেই। আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু  করে মুক্তিযুদ্ধ সবখানেই গণসংগীত যুগিয়েছে প্রেরণা।

তনুকে নিয়ে ফকির আলমগীরের গান . . .

প্রায় প্রতিদিন কত তনু হচ্ছে দেখো লাঞ্চিত

হয় না বিচার তাই  এ তনুর বিচার কি নয় বাঞ্চিত?

বিচার আশায় মা-বাবা কি কাঁদবে শুধুই নীরবে

নয়তো কালের ব্যবধানে চাপা পড়েই কি রবে?

আমরা জাতি কোথায় এখন দেখছি কি সব দুই চোখে?

নাকি দেখেও দেখছি না তা সেলাই মারি সুঁই চোখে

আজ তনুদের বিচার  কেহই করতে যদি না পারো. . .

আসবে সময়  তোমাদেরও  যোগ্যতা ঠিক মাপারও

তিনি বলেন, আজকের যেই নারী জাগরণ, তনু হত্যা, ৫ বছরের শিশু ধর্ষণ সেটিকে পিছিয়ে দিয়েছে প্রতিনিয়ত। প্রশ্ন এটিই দোষীরা অপরাধ করার আস্কারা পেল কোথা থেকে ? কারণ, যার পাশে প্রভাবশালী মহল থাকে তার কখোনো বিচার হয় না. . . তাই শুধু তনুই নয়, শ্রেণিস্বার্থের আড়ালে চাপা পড়ছে ন্যায়বিচার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি