শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তারেক রহমানের বিরুদ্ধে শুনানি শুরু ৪ মে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৬

url24

নিজস্ব প্রতিবেদক :

অর্থপাচার মামলায় তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আপিল আবেদনের শুনানি শুরু হবে আগামী ৪ মে।

দুদকের করা আবেদনের  প্রেক্ষিতে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

আদালত থেকে বের হয়ে খুরশিদ আলম বলেন, এ মামলায় তারেক রহমান বিচারিক আদালতেও পলাতক ছিলেন। এখনো তিনি আইনের দৃষ্টিতে পলাতক। তিনি বলেন ওইদিন দুপুর দুইটায় এ মামলার শুনানি শুরু হবে। সঙ্গে সাজাপ্রাপ্ত গিয়াস উদ্দিন আল মামুনের আপিলেরও শুনানি হবে।

অর্থপাচার মামলায় তারেক রহমানের খালাস পাওয়ার রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিলের পর ২০১৪ সালের ১৯ জানুয়ারি তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। কিন্তু তিনি আজ পর্যন্ত আত্মসমর্পণ করেননি।

এরপর তারেক রহমানকে আত্মসমর্পণ ও আপিলের বিষয়ে অবহিত করতে গত ২০ ও ২১ জানুয়ারি দু’টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেন হাইকোর্ট। চার্জশিটে থাকা দুই ঠিকানায় (লন্ডন ও ঢাকা) সমনের নোটিশও পাঠিয়েছেন বিচারিক আদালত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি