শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পহেলা বৈশাখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পান্তা-ইলিশ নিষিদ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৬

Untitled-2-copy1-400x325

ডেস্ক রিপোর্টঃ

জাটকা সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘœ করতে প্রহেলা বৈশাখে বর্ষবরণ উপলক্ষ্যে পান্তা-ইলিশ নিষিদ্ধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন উপাচার্য ইমামুল হক।

সংবাদ সম্মেলনে ইমামুল হক বলেন, এখন ইলিশের প্রজননের মৌসুম চলছে। তাই জাতীয় এই মাছ শিকার মানে তাদের বংশ বিস্তারে বাঁধা দেওয়া। আর তাদের বংশ বিস্তারে বাঁধা দিলে দেশের অর্থনীতির ক্ষতি হয়।

উপাচার্য আরো বলেন, নববর্ষ উদ্যাপনে বরিশালে এবার প্রথম বারের মতো মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়া থাকছে বৈশাখী মেলা এবং পিঠা উৎসব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি