পুলিশের চালু করা বিনামূল্যে মানি এসকট সেবা কেউ নিচ্ছে না। অনেকে নিচ্ছে না সেবাটি সম্পর্কে না জানার কারণে। পুলিশের প্রতি আস্থাহীনতার কারণেও নিচ্ছে না অনেকেই। এদিকে অপরাধ বিজ্ঞানীরা মনে করেন সেবাটি কার্যকর করার ক্ষেত্রে পুলিশের আরও মনোযোগি হওয়া উচিত।
রাজধানীর যেকোনো ব্যাংকের গেলেই দেখা যাবে পুলিশের একটা বিজ্ঞপ্তি, যেখানে পুলিশের নম্বর দিয়ে লেখা আছে বড় অংকে টাকা নিরাপদ গন্তব্যস্থানে নেয়ার জন্য পুলিশের সহযোগিতা নিন। কিন্তু এই সেবা থাকালেও নিচ্ছে না কেউ।
এদিকে বেসরকারী ব্যাংক কর্মকর্তা একজন জানালেন, বড় অংকের টাকা নেয়ার সময় আমরা গ্রাহকদের পুলিশি সেবা নেয়ার কথা বলি। কিন্তু গ্রাহকদের তেমন কোনো আগ্রহ দেখা যায় না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিভাগের চেয়ারম্যান জিয়া রহমান বলেন, সেবাটি কার্যকর করতে পুলিশের উচিত আরো মনোযোগি হওয়। পাশাপাশি গ্রাহকদেরও পুলিশের উপর আস্থা আনা দরকার। কেনো নিচ্ছে না এই সেবা? এমন প্রশ্নের উত্তরে বলেন, পুলিশের উপর তাদের আস্থা নাই এবং এই সেবা সম্পর্কে অনেকেই জানেন না।























































