মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানের কোচ হচ্ছেন ভারতীয় ক্রিকেটার!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৬

52857-02pak-coach-400x228

স্পোর্টস ডেস্ক :

একের পর এক ব্যার্থতা। প্রথমে এশিয়া কাপ, তারপর বিশ্বকাপ বিপর্যয়। পাকিস্তান ক্রিকেটের এই দুঃসময়ের দায় কাঁধে নিয়ে বিদায় নিতে হল কোচ ওয়াকার ইউনিসকে। অধিনায়কত্ব ছাড়লেন শাহিদ আফ্রদি। এখন প্রশ্ন কে নেবেন এই ‘অনাথ’ দলের দায়িত্ব? উত্তরে যে নামটা উঠে আসছে তা শুনলে চমকে উঠবেন। এবার হয়ত কোনো ভারতীয়র হাতে আসতে চলেছে পাক ক্রিকেট দলের দায়িত্ব।

ওয়াকার ইউনিসের পদত্যাগের পর বর্তমানে কোচহীন পাকিস্তান টিম। নতুন কোচের সন্ধান করে টুইটারে একটি পোস্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই টুইটের উত্তরে সাবেক ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি জানান, তিনি পাকিস্তান দলের দায়িত্ব নিতে প্রস্তুত। যদি আইপিএলে ভারতে এসে কোচিং করাতে পারেন ওয়াসিম আক্রাম, তবে তিনিও পাকিস্তান টিমকে কোচিং করাতেই পারেন। দেখা যাক, কাম্বলির আবেদনে পাক ক্রিকেট বোর্ড সারা দেয় কিনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি