বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আহমদ আজম বলেছেন, এই সরকার বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের দুইশ’র মতো শীর্ষ নেতাকে সাজা দেবে-যাতে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে। বৃহস্পতিবার আমাদের অর্থনীতি কার্যালয়ে গোল টেবিল বৈঠকে বক্তব্যে তিনি এ কথা বলেন।
আহমদ আজম বলেন, বিএনপি’র শীর্ষ নেতারা যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিতে না পারে- সে জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক হয়রানির মামলা দিয়ে তাদেরকে কারাগারে রেখেছে সরকার। এছাড়াও তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মিথ্যা মামলা দিয়েও হয়রানি করা হচ্ছে।
তিনি বলেন, সরকারের বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের দুইশ শীর্ষ নেতাকে সাজা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্রমূলক মামলার বিরুদ্ধে আমরা আইনীভাবে লড়বো।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল- তখন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম আবদুল জলিল বলেছিলেন বিএনপিকে ক্ষমতা চ্যুত কারার জন্য তার কাছে ট্রাম কার্ড আছে। বিএপিকে পতন ঘটানোর বলার পরও তাকে জেলে যেতে হয়নি। অথচ এখন বিএনপি’র নেতা-কর্মীরা বিনা কারণে খুন, গুম, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকা-ের শিকার হচ্ছে।























































