শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সাজা বহাল, আত্মসমর্পণের নির্দেশ


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সাজা বহাল, আত্মসমর্পণের নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৬

court1

নিজস্ব প্রতিবেদক :

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের ছেলে জয় আলমগীরের হাইকোর্টের দেওয়া খালাস বাতিল করে সাজা বহাল রেখেছে আপিল বিভাগ। এছাড়াও তাকে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়েছে। সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় তার এই সাজা বহাল রাখা হয়েছে।

প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।

দুদকে সম্পদের হিসাব না দেওয়ায় বিচারিক আদালত জয় আলমগীর ও জালাল আলমগীরকে তিন বছর করে সাজা দিলেও তাদের বাবার করা রিট আবেদনে হাই কোর্ট ওই সাজা অবৈধ ঘোষণা করেছিল। হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদকের আপিলে এই সিদ্ধান্ত এলো।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ১১ জুন দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জালাল ও জয়ের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। দুদকের নোটিসে সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

সে সময় সংসদ ভবনে বসানো বিশেষ জজ আদালত ওই বছর ৫ নভেম্বর দুই ভাইকে পলাতক দেখিয়ে তিন বছর করে কারাদ- এবং পাঁচ লাখ টাকা করে জরিমানা করে।

এ সাজার বৈধতা চ্যালেঞ্জ করে পরের বছর হাই কোর্টে রিট আবেদন করেন তাদের বাবা মহীউদ্দীন খান আলমগীর। তিনি আদালতকে বলেন, তার দুই ছেলে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তাদের কাছে নোটিস না পাঠিয়েই দুদক মামলা করেছে, পলাতক দেখিয়ে তাদের বিচার বরা হয়েছে।

হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে এরপর আপিল করা হয় দুদকের পক্ষ থেকে। শুনানি শেষে আপিল বিভাগ হাই কোর্টের রায় বাতিল করে দেওয়ায় বিচারিক আদালতের দ-ই বহাল থাকলো।

উল্লেখ্য, মহীউদ্দীন খান আলমগীরের বড় ছেলে জালাল আলমগীর ২০১১ সালে থাইল্যান্ডে বেড়াতে গিয়ে সমুদ্রে পানিতে ডুবে মারা যান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি