ডেস্ক রিপোর্টঃ
সুনামগঞ্জে কৃষক আনজু মিয়া হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দ-প্রাপ্তরা হলো- আব্দুর রহিম, মহরম আলী, জুলহাস মিয়া, এমরান ও এরশাদ। তাদের সকলের বাড়ি তাহিরপুর উপজেলার সুন্দরপাহাড়ি এলাকায়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রাজজ প্রনয় কুমার দাশ আদালত এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ১৫ নভেম্বর পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের কৃষক আনজু মিয়াকে দেশিয় বিভিন্ন অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার বিজ্ঞ অতিরিক্ত দায়রাজজ প্রনয় কুমার দাশ আদালত উক্ত রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এডিশনাল পিপি অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রুহুল আমিন ও আবুল আশরাফ।























































