শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী কমেছে ১২ হাজার ১১০ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৬

4b3904aa3bcc409941a217d68186b3cc-400x267
ডেস্ক রিপোর্টঃ

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা ৫ হাজার বাড়লেও বেসরকারি ব্যাবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা কমেছে ১২ হাজার ১১০ জন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।

এর আগে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় হজ ও ওমরা নীতি-২০১৬ এবং হজ প্যাকেজ-২০১৬ সংশোধন প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।

সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

সরকারি-বেসরকারি পর্যায়ে হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা ছিল মোট ১ লাখ ১৩ হাজার ৮৬৮ জনের। কিন্তু এ বছর সৌদি আরব মোট হজযাত্রী কোটা ১২ হাজার ১১০ জন কমিয়ে করেছে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন।

অপরদিকে সরকারি ব্যাবস্থাপনায় হজে যাওয়ার কথা ছিল ৫ হাজার  এবং বেসরকারি ব্যাবস্থাপনায় হজে যাওয়ার কথা ছিল ১ লাখ ৮ হাজার ৮৬৮ জনের।

সৌদি আরব সরকারি পর্যায়ে হজযাত্রীর কোটা ৫ হাজার থেকে বাড়িয়ে করেছে ১০ হাজার জন। আর বেসরকারি পর্যায়ে ১ লাখ ৮ হাজার ৮৬৮ জনের থেকে কমিয়ে করা হয়েছে ৯১ হাজার ৭৫৮ জনে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি