গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা এম এ মান্নানের বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার দুপুরে হাইকোর্ট এ আদেশ দেন।
মেয়র এম এ মান্নাকে ২০১৫ সালের ১৯ আগস্ট বরখস্ত করা হয়।
নাশকতার মামলায় কারাবন্দি মান্নানকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে।
স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিএনপির নেতরা অভিযোগ করেছেন, তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দিতেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ‘মিথ্যা’ মামলা দিচ্ছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মান্নানকে গত বছরের ১১ ফেব্রুয়ারি তার ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে তিনি কারাগারে ছিলেন। ২ মার্চ তিনি জামিনে মুক্তি পেয়েছেন। মান্নানের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। সবগুলোতেই আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি।
মেয়র মান্নানের জায়গায় গত ৮ মার্চ থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ।
২০১৩ সালের জুনে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহীতে বুলবুল এবং সিলেটে আরিফুল জয়ী হন। পরের মাসে গাজীপুরে নির্বাচনে বিজয়ী হন মান্নান।
খুলনা, বরিশাল ও কুমিল্লা সিটি করপোরেশনেও বিএনপি নেতারা মেয়র পদে রয়েছেন।























































