শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সারাদেশে চলছে ‘বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সদের অনশন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৬

15472811-400x237 Nurse-720160405074456-400x208
ডেস্ক রিপোর্টঃ

সারাদেশে চলছে ‘বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সদের অনশন। (বিপিএসসি) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নার্সদের নিয়োগের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ এবং  মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে এ কর্মসূচি পালন করছেন চাকরি প্রার্থী বেকার নার্সরা।

রবিবার রাতে মোরশেদুল ইসলামের উপস্থাপনায় সময় টেলিভিশনে প্রচারিত ‘সময় সংলাপ’ অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মহাসচিব ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল ও বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি’র মহাসচিব ফারুক হোসাইন তুলে ধরেন তাদের নানা দাবির কথা। ১৫৪৭২৮১১

ফারুক হোসাইন বলেন, সারাদেশে অনেক ডিপ্লোমা করা বেকার নার্স আছে তাদের  মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেওয়া জন্য সরকারের প্রতি জোর আহবান জানান তিনি। সারাদেশে অনেক সরকারি হাসপাতালে নার্স সংকট আছে। যেখানে নার্স নাই সেখানের রোগীরাও ভাল সেবা পাচ্ছে না। আমাদের মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দিলে দেশে সেবার মান আগের চেয়ে অনেক বৃদ্ধি পাবে বলে তিনি দাবি করেন।

ঘঁৎংব-৭২০১৬০৪০৫০৭৪৪৫৬অধ্যাপক ডা. এম ইকবাল বলেন, আমি সারাদেশের চিকিৎসা সেবার মান বৃদ্ধির জন্য তাদের দাবিকে সরকারকে মেনে নেওয়ার জন্য অনুরোধ করছি। এর আগে প্রথম দফা আন্দোলনে অধ্যাপক ডা. এম ইকবালের অনুরোধ ও আশ্বাসের পরিপেক্ষিতে বিডিবিএনএ নার্সরা চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করেছিল।

বিডিবিএনএ নার্সদের আন্দোলনে  নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি রিনা আকতার ও মহাসচিব ফারুক হোসাইন। এতে কয়েকশ’ চাকরি প্রত্যাশী নার্স অংশ নেন। দাবির পক্ষে অনেকে সেখানে রাতেও অবস্থান করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি