শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » উচ্চ শিক্ষায় বৃটিশ কাউন্সিলের বেশী বেশী সহযোগিতা চান স্পিকার


উচ্চ শিক্ষায় বৃটিশ কাউন্সিলের বেশী বেশী সহযোগিতা চান স্পিকার


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৬

cms.somewhereinblog.net_-400x273

ডেস্ক রিপোর্টঃ

দেশের তরুণ সমাজের উচ্চ শিক্ষার লক্ষ্যে বৃটিশ কাউন্সিলের প্রতি সহযোগিতা চাইলেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের তরুন সমাজকে সামনে এগিয়ে নিতে তাদের জন্য উচ্চ শিক্ষার পথ প্রশস্থ করতে হবে। আর এজন্য বৃটিশ কাউন্সিলকে বেশী বেশী সুযোগ সৃষ্টি আহবান জানান তিনি।

মঙ্গলবার বৃটিশ কাউন্সিল অডিটোরিয়ামে প্রথম বারের মত বৃটিশ কাউন্সিল কর্তৃক আয়োজিত আইইএলটিএস স্কলারশিপ-২০১৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ আহবান জানান।

স্পিকার বলেন, দেশের তরুণদের সাধারন শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তিগত  শিক্ষায় সম্পৃক্ত করতে হবে। শিক্ষিত জাতি বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। উচ্চ শিক্ষার জন্য যে অর্থের প্রয়োজন তা অনেক অভিভাবকের পক্ষে বহন করা সম্ভব নয়।

তিনি বলেন, বৃটিশ কাউন্সিল মেধাবীদের জন্য এ ধরনের বৃত্তি প্রদানের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের  উৎসাহিত করেছে।

স্পিকার বলেন, বৃটিশ কাউন্সিল শিক্ষা জগতে একটি অতি পরিচিত নাম এবং এ প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী শিক্ষা বিস্তারের সুযোগ সৃষ্টিতে সহায়তা করে যাচ্ছে। ফলে বিশ্বব্যাপী উচ্চ শিক্ষা গ্রহণের পথ সুগম হচ্ছে। তিনি আইইএলটিএস বৃত্তি -২০১৫ এ বৃত্তি প্রাপ্ত ০৪ জনই নারী হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এটি বাংলাদেশের নারী অগ্রগতির উল্লেখযোগ্য দিক হিসেবে চিহ্নিত করেন।

বৃটিশ কাউন্সিলের আইইএলটিএস বিজনেস ডেপলভমেন্টপ্রধান কফিল চৌধুরীর সঞ্চালনায়  অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। অনুষ্ঠানে বৃটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহাম, পরিচালক (পরীক্ষা) দীপ অধিকারী এবং উপ পরীক্ষা ম্যানেজার নাসরিন সুলতানা বক্তৃতা করেন।

মোট০৪(চার) জন আইইএলটিএস বৃত্তি -২০১৫ প্রাপ্তরা হলেন আদিনা জেরিন খান, সুআইবা আমিনা সালাউদ্দিন, দিপীকা দেব দীপা এবং তাসনিম খন্দকার।  তারা প্রধান অতিথির নিকট থেকে বৃত্তির চেক গ্রহণ করেন। তারা উচ্চ শিক্ষার জন্য কানাডা, যুক্তরাষ্ট্র  এবং যুক্তরাজ্যে গমণ করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি