শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণে যুবককে কুপিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৬

ak-34

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকায় শত্রুতার জের ধরে নাসির উদ্দিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মা, বাবা ও এক ভাই।

সোমবার (১১ এপ্রিল) সকাল ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকার মানিক মিয়ার ছেলে।  আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শত্রুতার জের ধরে পাশের বাড়ির লোকজন নাসিরসহ তার পরিবারের লোকজনকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা নেওয়ার পথে নাসির উদ্দিনের মৃত্যু হয়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল  জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি