বার্সেলোনার তারকা ফুটলার নেইমারের বেতনের গোপন তথ্য ফাঁস করেছে ফুটবল লিকস। বার্সেলোনা ঘোষিত সাপ্তাহিক বেতনের অর্ধেকও পাননা নেইমার। মুলত খরচ বেশি দেখিয়ে কর ফাঁকি দিতেই বার্সেলোনা এমন কান্ড করেছে বলে অভিযোগ ফুটবল লিকসের।
নেইমার সাম্বা ফুটবলের সবচেয়ে বড় তারকা। কাতালান জায়েন্ট বার্সেলোনার সাথে তার ৫ বছরের চুক্তির পর থেকেই কর ফাঁকিসহ আর্থিক জটিলতার খবর বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল।
এবার নেইমার ও বার্সেলোনা চুক্তির গোপন তথ্য ফাঁস করে দিল ফুটবল লিকস। বার্সেলোনা অফিসিয়াল ওয়েবসাইট তথ্য অনুযায়ী কাতালানদের প্রাণভোমরা মেসির সপ্তাহিক আয় ২ কোটি ৮৬ লাখ টাকা। সুয়ারেজের আয় ২ কোটি ২৪ লাখ টাকা। এখানে নেইমারের সাপ্তাহিক আয় দেখানো হয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। আর এখানেই রয়ে গেছে শুভঙ্করের ফাঁকি। ফুটবল লিকসের তদন্ত অনুযায়ী নেইমারের সাপ্তাহিক আয় মাত্র ৮৫ লাখ টাকা।
কেন নেইমারের চুক্তির সাথে প্রকৃত পারিশ্রমিকের এমন পার্থক্য? এবারও সেই কর ফাঁকি দেবার অভিযোগ। শুধু নেইমার বা তার বাবই নয় বার্সেলোনাও খরচ বেশি দেখিয়ে কর ফাঁকি দিতে এমন পন্থা অবলম্বন করেছে বলে ধারণা ফুটবল সংশ্লিষ্টদের।
ফাঁস হওয়া রিপোর্টে আরও বলা হয়েছে বার্সেলোনা নেইমারের বাবার সাথে ২০১৮ সালের পর চুক্তি নবায়নের জন্য অনবরত আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে বিশ্বেও আরও দুটি বড় ক্লাব পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড ব্রাজিলিয়ান তারকা নেইমারকে বাই আউট ক্লোজ বাবদ ১৯০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত রয়েছে বলে রিপোর্টে প্রকাশিত হয়েছে।

























































