মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আগস্টে ভারতে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৬

bcb-teast-400x235

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট দল এই প্রথমবারের মতো ভারতে একটি টেস্ট ম্যাচ খেলতে সফরে যাচ্ছে এ বছর আগস্ট মাসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে , এটা মোটামুটি নিশ্চিত।

এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা চুক্তিও হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা জালাল ইউনুস। জালাল ইউনুস বলেছেন – আগস্ট মাসে আবহাওয়া কেমন থাকে তার ওপর নির্ভর করবে কোন শহরে টেস্ট ম্যাচটি হবে।

তবে টেস্ট ম্যাচের সাথে সীমিত ওভারেরর সিরিজও থাকবে কিনা তা এখনো নির্ধারিত হয়নি বলে জানান তিনি। বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা পাবার পর প্রথম টেস্ট ম্যাচটি খেলতে ভারতই বাংলাদেশ সফর করেছিল।

কিন্তু এরপর গত ১৬ বছরে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে টুর্নামেন্ট খেলতে গেছে- কিন্তু কোনও দ্বিপাক্ষিক সফরে ভারতে আমন্ত্রিত হয়নি। তবে এ বছর বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সফরটি নানা কারণে হচ্ছে না।-বিবিসি।া



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি