ডেস্ক রিপোর্টঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য দলের ভেতরে সুদৃঢ় অবস্থান তৈরি করছেন। আগামী দিনে তারেক রহমান দলের নেতৃত্বে এলে কেউ যাতে বিরোধিতা না করে এই জন্য তিনি তরুণ নেতাদের দলের নেতৃত্ব দিচ্ছেন। এমন নেতাদের বেছে নিচ্ছেন যারা আগামী দিনে কেউ তারেক রহমানের বিরোধিতা করবেন না। বরং তিনি যখন খালেদা জিয়ার অবর্তমানে দলের হাল ধরবেন ওই সময়ে যাতে কোন সংকট না হয়।
সেই বিবেচনায় বেছে নিচ্ছেন তারেক রহমানের সমবয়সী, কাছাকাছি বয়সী নেতাদের দায়িত্ব দিচ্ছেন। কাউন্সিলের পর এই পর্যন্ত যে কয়জন নেতাকে দায়িত্ব দিয়েছেন তারা সবাই তারেক রহমানকে পছন্দ করেন। তারেক রহমানও ওই সব নেতাদের যখন যে দায়িত্ব দিয়েছেন তা পালন করেছেন। তারেক রহমানকে নিয়ে তাদের মধ্যে কোন দ্বিধা দ্বন্ধ নেই। তারা এটা ধরেই নিয়েছেন খালেদা জিয়া অবর্তমানে কিংবা খালেদা জিয়ার পর তারেক রহমান বিএনপির দায়িত্ব নিবেন। আর যখন তিনি দায়িত্ব দিবেন তখন বর্তমানে বেগম খালেদা জিয়া যেমন বিনা প্রতিদ্বন্ধীযতায় নির্বাচিত হোন ও কাউন্সিলরা সব দায়িত্ব খালেদা জিয়ার উপর দেন তেমনি তারেক রহমানের উপরও দিবে। কোন ধরনের সংকট তৈরি হবে না।
খালেদা জিয়ার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সরকার কোন না কোন দুর্নীতি কিংবা নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করতে পারে। সেটা করলে বিএনপির জন্য সমস্যা তৈরি হতে পারে। খালেদা জিয়ার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হবে না এমন চেষ্টাও করা হতে পারে। কিন্তু তা যাতে না হয় এই জন্য এমন নেতাদের বাছাই করছেন যারা তারেক রহমান যেভাবে আদেশ দিবেন সেইভাবে কাজ করবেন। তারেক রহমান দেশে না থাকলেও বিদেশ থেকে যে আদেশ দিবেন তাই হবে।
ইতোমধ্যে খালেদা জিয়া তারেক রহমানকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী করিয়ে এনেছেন। নিজের যোগ্য উত্তরসূরী হিসাবে দাঁড় করাচ্ছেন।
বিএনপির সিনিয়র একজন নেতা বলেন, দলের ভেতরে একটি গ্রুপ রয়েছে যারা তারেক রহমানের দলের ভেতরে আধিপত্য মেনে নেয়নি। সব সময় বিরোধিতা করে আসছে। এনিয়ে তারা নানা কথা বলারও চেষ্টা করে। এই সংখ্যা খুব বেশি নয়। যারা কিছুটা বিরোধিতা করছেন তারা সিনিয়রদের কয়েকজন।
সূত্র জানায়, তারেক রহমানের আদেশ ও পরামর্শ দলের যেসব নেতা মেনে নিবেন না তাদের আধিপত্য থাকবে না। তাদের কর্মকান্ড, ভূমিকা, অবস্থান সবকিছু বিবেচনা করেই দলের অলঙ্কারিক পদ দেওয়া হচ্ছে। এমন কয়েকজন নেতা দায়িত্ব পাবেন খালেদা জিয়ার উপদেষ্টা কিংবা বিএনপির উপদেষ্টা হিসাবে। ওই সব নেতাদের দল থেকে আপাতত সরানো হচ্ছে না। কারণ এখন রাজনীতিতে যে সংকট চলছে সেই সংকট আরো প্রকট হতে পারে বিএনপির সিনিয়র নেতাদের দল থেকে বাদ দিলে। তারা সরকারের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে সম্মত হলে মূল বিএনপি সংকটে পড়তে পারে। সেই সঙ্গে বিএনপির পরিকল্পনা সফল করতেও সমস্যা হতে পারে। এই কারণে ওই সব নেতাদের ব্যাপারে খালেদা জিয়া ও তারেক রহমান মিলেই সিদ্ধান্ত নিয়েছেন যেই সব নেতার ভূমিকা নিয়ে বিতর্ক আছে। কিংবা যারা বিএনপি চেয়ারপারসনের সব আদেশ ও নির্দেশ বাস্তবায়নে উদ্যোগী হলেও তারেক রহমানের নির্দেশনা পালনে অউৎসাহী। সেই সব নেতাদের কিছুই বলবেন না তবে দলের মধ্যে এমনভাবে রাখবেন যাতে করে তারা কোন ভাবেই বিএনপি ভাঙ্গার চেষ্টা করতে না পারে ও দলের ভেতরের কোন্দলকে উস্কে দিতে না পারে।
এই সব বিবেচনায় নতুন কমিটিতে যুগ্ম মহাসচিব করা হয় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশিদ ও লায়ন আসলাম চৌধুরীকে। মাহবুব উদ্দিন খোকন গত কমিটিতে যুগ্ম মহাসচিব ছিলেন। সরোয়ার ও হারুন সাংগঠনিক সম্পাদক, আসলাম সহ-সাংগঠনিক, আলাল যুবদল সভাপতি, খোকন শিক্ষাবিষয়ক সম্পাদক, সোহেল স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। তারা পদোন্নতি পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক করা হয় ঢাকার জন্য ফজলুল হক মিলন, চট্টগ্রামের জন্য ডা. শাহাদাত হোসেন, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহীর জন্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরিশালের জন্য বিলকিস জাহান শিরিন, রংপুরে র জন্য আসাদুল হাবিব দুলু, ময়মনসিংহের জন্য সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও ফরিদপুরের জন্য শামা ওবায়েদ। এর মধ্যে মিলন ও আসাদুল হাবিব দুলু গত কমিটিতেও সাংগঠনিক সম্পাদক ছিলেন। এবারও তাদের একই পদে রাখা হয়েছে। মঞ্জুসহ-সাংগঠনিক সম্পাদক, শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, শিরিন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, দুলু স্বনির্ভর বিষয়ক সম্পাদক, প্রিন্সসহ-প্রচার সম্পাদক, শামা ওবায়েদ জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
বিএনপির সূত্র জানায়, ১৩ জন নতুন মুখ বিভিন্ন দায়িত্ব পেয়েছেন। এই পর্যন্ত কাউন্সিলের পর মহাসচিব, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক হিসাবে যাদের নাম ঘোষণা করা হয়েছে। তারা কয়েকজন ছাড়া সবাই তরুণ। ওই নেতাদের নাম ঘোষণা করার মধ্য দিয়ে বার্তা দিয়েছেন খালেদা জিয়া। যে আগামী দিনে যোগ্য, সাহসী ও মাঠের নেতারা ছাড়া অন্য কারো অবস্থান হবে না গুরুত্বপূর্ণ পদে। তরুণরাই বিএনপির পরিকল্পনা সফল করতে এগিয়ে যাবেন।
বিএনপির একজন নেতা বলেন, দলের ভেতরে বাইরে সিনিয়র নেতাদের নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তরুণদের মধ্যে যারা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন তারা মনে করছেন এখন বিএনপিকে সিনিয়রদের মধ্যে যারা গত ৭/৮ বছরে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেননি তাদেরকে কমিটিতে অবস্থান দখল করে রাখতে দেওয়া যাবে না। দলের বিপদের দিনে যারা কাজ করেছেন এখনও করছেন তাদেরই দায়িত্ব দেওয়া দরকার।
বিএনপির একজন নেতা বলেন, ইতোমধ্যে যাদের নাম ঘোষণা করা হয়েছে এরমধ্যে কেউ কেউ প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন। আবার কেউ কেউ ওই সব পদে যাবেন এমন আশা করলেও পদ পাননি। তারা হতাশ। যারা হতাশ হয়েছেন তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কিন্তু এর বহি:প্রকাশ করতে পারছেন না। কারণ তারা জানেন যে তারা যেভাবে কাজ করছেন সেই ভাবে দলের গুরত্বপূর্ণ পদে থাকা যাবে না।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান বলেন, দলের ভেতরে যারা আছেন তাদের মধ্যে যারা দলের আন্দোলন সফল করতে মাঠে ছিলেন তাদের মূল্যায়ন করা হতে পারে। ম্যাডাম সঠিক সিদ্ধান্ত নিবেন বলে আমরা অপেক্ষা করছি। আমি মনে করি আগামী দিনের লক্ষ্য পূরণে যারা কাজ করবেন তাদেরকেই দায়িত্ব দিতে হবে। তিনি যেই হোক না কেন।
বিএনপি নেতা জয়নাল আবেদীন ফারুক বলেন, বিএনপির কোন নেতা দায়িত্ব পাবেন তা ম্যাডাম ঠিক করছেন। দলের নেতারা যারা দায়িত্ব পাবেন এরমধ্যে প্রতিযোগিতা থাকবে। তবে সবাই পদ পাবেন এমন নয়। যারা অধিকতর যোগ্য তারাই দায়িত্ব পাবেন। সম্ভাব্যদের জন্য আগামীতে সুযোগ থাকছে। যারা ভাল কাজ করতে পারেননি তারা দায়িত্ব না পেলে এনিয়ে তাদের ক্ষুব্ধ হওয়ার কিছু নেই। কারণ তাদের ভুলটাও বোঝার দরকার আছে। পাশাপাশি দলের সামনে আরো কঠিন সময় আসতে পারে তা বিবেচনা করেই নেতা নির্বাচন করবেন।
বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, তারেক রহমান ম্যাডামের অবর্তমানে দলের নেতৃত্ব দিবেন এটা সবাই জানেন। তাই তার সঙ্গে আগামী দিনে কোন নেতাদের নিয়ে কাজ করবেন সেটা ম্যাডামই ঠিক করবেন। সাবেক ছাত্র নেতাদের পাশাপাশি তরুণদের দায়িত্ব দেয়া হয়েছে। আরো নতুন নেতার নাম আসতে পারে পরবর্তী ঘোষণায়। যারা দায়িত্ব পাচ্ছেন তাদের তারেক রহমানের সঙ্গে কাজ করতে কোন সমস্যা হবে না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপিকে আগামী দিনের বাঁধা, সংকট সব কিছু বিবেচনা করেই এগুতে হবে। বিএনপির সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সেই জন্য আগামী দিনের পরিকল্পনা সফল করা, দলের সাংগঠনিক ভিত্তি আরো সুদৃঢ় করা ও নির্দলীয় সরকারের অধিনে একটি নির্বাচন করানোর জন্য যা যা করণীয় সবই আমরা করবো। এই ব্যাপারে আমাদের নেতাদের অনেক কাজ করতে হবে। চেয়ারপারসন সেই সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিবেন। কাউন্সিলরা তার উপর দায়িত্ব দিয়েছেন নেতা নির্বাচনের জন্য। এখন অপেক্ষা করতে হবে।


























































