শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদার পরবর্তী শুনানি ২৫ এপ্রিল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৬

khaleda20160417073216-400x171

ডেস্ক রিপোর্টঃ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুটি আবেদনই খারিজ করে দিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ২৫ এপ্রিল (সোমবার) মামলার শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

এর আগে রোববার সকালে আদালতে খালেদা জিয়ার উপস্থিতিতে মামলায় পুলিশের তদন্ত ডায়ারি চেয়ে ও দুদকের তদন্ত কর্মকর্তা (সাবেক) হারুন-অর-রশিদের সাক্ষ্য পুনরায় গ্রহণের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।

আদালত পুলিশের তদন্ত ডায়ারি চেয়ে আবেদন খারিজ করে দিয়ে হারুন-অর-রশিদের সাক্ষ্য পুনরায় গ্রহণ করার আবেদনের উপর শুনানি করেন। শুনানি শেষে এটাও খারিজ করে দেন।

পুনরায় সাক্ষ্য গ্রহণের আবেদনের উপর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল শুনানি করন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি