বিএনপি চেয়ারপারসন বেগম খলেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাদের ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হন্তান্তর করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন করতে হবে। গত রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে সাবেক দুই ছাত্রনেতার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন।
বাংলাদেশ ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বাবু এবং ভাসানী স্মৃতি সংসদের সহসভাপতি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে ন্যান্সি রহমান খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন।
সরকারের উদ্দেশে খালেদা জিয়া বলেন, আমাদের দাবি ছোট। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা দেখেছেন জনগণ ভোট দিতে পারেনি। তাই প্রমাণিত হয়েছে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আসুন লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন করি। নিরপে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক- এটাই আমাদের দাবি। এই দাবিতে আমরা অটল থাকব।
বেগম খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ডিজিটাল কায়দায় ব্যাংক লুট করছে। তারা মতায় থাকাকালে অতীতেও ব্যাংক লুট হয়েছে। এবার ডিজিটাল কায়দায় ব্যাংক লুট হয়েছে। তাই তরুণদের জেগে উঠতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তারা বসে থাকলে নিজেরাই বেশি তিগ্রস্ত হবে।
বিএনপিতে যোগদানকারী নেতাদের উদ্দেশে তিনি বলেন, দেশের দুঃসময়ে যারা বিএনপিতে যোগদান করেছেন তারা দেশপ্রেমিক। দেশের স্বার্থে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। মতা আমাদের কাছে বড় নয়, আমরা চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক। তাই এই কঠিন ও দুঃসময়ে বিএনপিতে যোগদান করায় আপনাদের স্বাগত জানাচ্ছি।
যোগদান অনুষ্ঠানের আগে স্বাগত বক্তব্য দেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সদ্য বিএনপিতে যোগ দেয়া নেতা আতাউর রহমান ঢালী, জহুরুল ইসলাম বাবু ও ন্যান্সি রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিাজীবন শেষ করা ছাত্রনেতা ঢালীর পৈতৃক নিবাস চাঁদপুরে। বেশ কিছুকাল ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তিনি। এখন রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার অভিপ্রায় থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত হলেন আতাউর রহমান ঢালী।























































