বুধবার,১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


কারা কর্তৃপক্ষের অবহেলায় সাংবাদিক ছাত্রের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৬

chatrolig-400x280
ডেস্ক রিপোর্টঃ

আহত অবস্থায় চারদিন মুন্সিগঞ্জ জেলা কারাগারে থেকে মারা গেছে আসিফ নামের এক ছাত্রলীগ নেতা। পরিবারের অভিযোগ স্থানীয় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে আহত অবস্থায় গ্রেফতার হয় আসিফ। সেখানে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়।

মার্চ মাসে মুন্সিগঞ্জের সিরাজদিখানের কোলা ইউনিয়নের ভারপ্রাপ্ত ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শেষ বর্ষের ছাত্র আসিফ হাসান।

স্বজনদের অভিযোগ এরই জেরে ইয়ামিন ও তার লোকজন ১২ এপ্রিল রাতে আসিফকে রাস্তা থেকে ধরে পিটিয়ে গুরুতর আহত করে। সেই রাতেই তাকে মিথ্যা মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয়রা বলেন, কারাগারে নিয়ে গেলে উপরের নির্দেশে আসিফকে আসামি করে দেয় এবং বেধরক মার দেয়। আমরা কারাগারে এসে দেখি ওর নামে অনেকগুলো মামলা দেয়া হয়েছে।

জেলসুপার মুঠোফোনে জানান, রোববার ভোর পাঁচটার দিকে আসিফের শারিরীক অবস্থা খারাপ হলে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এসময় আসিফের উন্নত চিকিৎসার কথা বলা হলেও কারা কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয় নি বলেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে আসিফের মৃুত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ ও স্থানীয়রা।

চিকিৎসক দাবি করেছে যে আসিফের চিকিৎসায় কারা কর্তৃপক্ষ অবহেলা করেছে এজন্য আসিফ মারা গেছে। এবিষয়ে কারাকর্তৃপক্ষ কি বলছে ?

কারা কর্তৃপক্ষ বলছে আসিফকে হাসপাতালে নেয়া হয়েছিল। কিন্তু এই সম্পর্কিত কোন কাগজ পত্র আমাদের কাছে জমা দেয়া হয়নি।

আমরা হাসপাতালে গিয়ে দেখেছি যে হাসপাতালের বইয়ে আসিফের নাম লেখা রয়েছে। তারা আসিফকে উন্নত চিকিৎসার কথা বলা হলেও তাকে উন্নত চিকিৎসা করানো হয়নি।

কোলা ইউনিয়নের চেয়ারম্যান বলেন, আসিফকে প্রথমে আদালতে নিয়েছে। পরে আদালত থেকে জেল হাজতে নেয়া হয়েছে।

আসিফ মারা যাওয়ায় স্থানীয় নেতাকর্মীরা কি কোন কর্মসূচী রেখেছে ?

একটা ছেলেকে আহত অবস্থায় ধরে নিয়ে যাওয়া হয় আর সেখানে সে চিকিৎসার অভাবে মারা গেল। এ কারণে তারা গত কাল থেকে কর্মসূচী পালন করছে এবং আওয়ামী লীগ অফিসের সামনে তারা একটি বৈঠকের আয়োজন করেছে। সিরাজদিখান উপজেলার আ.লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এর প্রতিবাদে তারা একটি জোরালো কর্মসূচী দেবে। এই কর্মসূচীর মধ্যে ঢাকা মহাসড়ক অবরোধের কথাও উল্লেখ রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি