শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদকসহ ২০ জনের নাম ঘোষণা করল বিএনপির


কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদকসহ ২০ জনের নাম ঘোষণা করল বিএনপির


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৬

Kumilla1-400x270

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদকসহ ২০ জন  সহসাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছেন বিএনপি।

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহা সম্পাদক রুহুল কবির রিজভী খালেদা জিয়ার পক্ষ থেকে এ নাম ঘোষণা করেন।

কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে বিএনপি চেয়ারপার্সন মনোনিত করেছেন কর্ণেল অব. আনোয়ারুল আজিম। অপর দিকে ঢাকা বিভাগের সহ সম্পাদক হিসেবে আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল। চট্টগ্রাম বিভাগের মাহবুবুল রহমান শামীম, আবুল হাশেম। রাজশাহী বিভাগের আব্দুল মুমিন তালুকদার খোকা, শমাহিন শওকত। খুলনার অনিন্দ ইসলাম অনিক, জয়ন্ত কুন্ড। বরিশাল বিভাগের আকন কুদ্দুস, মাহবুবুল হক নান্নু। সিলেট বিভাগের দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন মিলন এবং রংপুরের শামসুআমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি