শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চীনা বৃত্তি বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাপকভাবে টানছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৬

china-400x400
ডেস্ক রিপোর্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রভাষক শারমিন রেজা চেীধুরি চীনের বৃত্তি নিয়ে সে দেশের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে আবেদন করে সাক্ষাৎকারের জন্য বিবেচিত হন। চীনা দূতাবাসে সাক্ষাৎকার শেষে তিনি জানান, ফার্মেসির ছাত্রী হিসেবে আমি জানি যে, ভেষজ ওষুধে চীনের ঐতিহ্য রয়েছে- সেহেতু আমি আমার পিএইচডি সেখানেই করতে চাই। আমি সাংহাই সফর করেছি এবং দেশটি যেমন আধুনিক তেমনি নিরাপদ। শারমিনের মত অনেকেই এখন বৃত্তির আশায় চীনা দূতাবাসে যাচ্ছেন।

শারমিনের সাথে আরও অনেকে আবেদন করেছিলেন। কিন্তু সুযোগ পেয়েছেন অল্পসংখ্যক। ছাত্র,সরকারি-বেসরকারি কর্মকর্তা,বিশ্ববিদ্যালয় শিক্ষক অনেকেই আজ চীনা বৃত্তি পেতে আগ্রহী। চীন এবং বাংলাদেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির প্রেক্ষাপটে বহু শিক্ষার্থী এখন চীনে গিয়ে পড়াশুনা করছেন। উল্লেখ্য,যারা পূর্ণ বৃত্তি পান চীন সরকার তাদের নানা রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে।

আরেক আবেদনকারী  বিশ্ববিদ্যালয় শিক্ষক সনজয় কুমার সাহা মূলত অর্থনীতির ছাত্র। তার মতে,চীনা অর্থনীতি দিন দিন উর্ধমুখি।ফলে কে না চীন যেতে চাইবে না।২০১৩ সাল থেকে বাংলাদেশের জন্য চীন প্রতি বছর ১৬২টি পূর্ণ বৃত্তি দিচ্ছে। স্বল্প ও দীর্ঘ মেয়াদী বেশ কিছু প্রশিক্ষণেরও আয়োজন করে থাকে। ২০১৫ সালে চীনের স্পন্সরশিপে ৫ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী চীনে গেছেন। চীনের উপপ্রধানমন্ত্রী গত মে মাসে বাংলাদেশ সফরকালে আরও শতাধিক পূর্ণ বৃত্তি প্রদানসহ আরও বেশ কিছু সুযোগ সুবিধা প্রদানের ঘোষণা দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি