ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদকসহ ২০ জন সহসাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছেন বিএনপি।
সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহা সম্পাদক রুহুল কবির রিজভী খালেদা জিয়ার পক্ষ থেকে এ নাম ঘোষণা করেন।
কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে বিএনপি চেয়ারপার্সন মনোনিত করেছেন কর্ণেল অব. আনোয়ারুল আজিম। অপর দিকে ঢাকা বিভাগের সহ সম্পাদক হিসেবে আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল। চট্টগ্রাম বিভাগের মাহবুবুল রহমান শামীম, আবুল হাশেম। রাজশাহী বিভাগের আব্দুল মুমিন তালুকদার খোকা, শমাহিন শওকত। খুলনার অনিন্দ ইসলাম অনিক, জয়ন্ত কুন্ড। বরিশাল বিভাগের আকন কুদ্দুস, মাহবুবুল হক নান্নু। সিলেট বিভাগের দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন মিলন এবং রংপুরের শামসুআমান।


























































