সোমবার,৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০১৬

20160118002652
ডেস্ক রিপোর্ট :

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মোল্লার চর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী গরু ব্যাবসায়ী নিহত হয়েছে। রোববার রাতে ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এ ঘটনায় বিজিবি মোল্লার চর ক্যাম্পের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি দিলেও এখন পর্যন্ত কোন জবাব দেয়নি বিএসএফ।

বিজিবি ও পুলিশ সুত্রে জানা যায় রোববার রাতে রৌমারী উপজেলার বামনের চর এলাকার মৃত ছোরমান আলীর পুত্র মোনছের আলীসহ বেশ কয়েকজন মোল্লার চর এলাকায় গরু আনতে গেলে বিএসএফ তাদের লক্ষ্য কওে গুলি চালায়। ঘটনাস্থলেই প্রান হারায় মোনছের আলী।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম সাজেদুল ইসলাম জানান, নিহত মনছের আলীর মৃতদেহ পোর্ষ্টমর্টেমের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি