প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনার রহস্য উদঘাটনে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তদন্ত দলকে সহায়তা করেছে। বাংলাদেশ পুলিশ এই ষড়যন্ত্র রুখে দিয়েছে দাবি করার একদিন পর পিটিআইকে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। তিনি পিটিআইকে বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়ে আইনি সহায়তা চাইলে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট তাদের সহায়তা করে। খবর হিন্দুস্থান টাইমসের।
শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের হত্যা যড়যন্ত্রের সঙ্গে বিএনপির মুখপত্র আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুুর রহমানের যোগসাজস রয়েছে।এ সম্পর্কিত প্রমানাদি বাংলাদেশ পুলিশকে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট ও এফবিআই সরবরাহ করেছে । এমন খবরের সত্যতা যাচাই করতে গেলে মার্কিন কর্মকর্তা পিটিআই প্রতিনিধিকে এ কথা বলেন। তবে ্ওই কর্মকর্তা এবিষয়ে বিশদ কিছু বলেননি।
মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র কোন দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে, আইনী সহায়তার অনুরোধের অংশ হিসেবে তথ্য দিলে এ বিষয়ে কিছু বলা হয় না। তিনি বলেন, এ বিষয়ে আরো জানতে হলে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে জানতে অনুরোধ করবো।
মঙ্গলবার বাংলাদেশ পুলিশ দাবি করেছে, আটক দুই সাংবাদিক জয় হত্যা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন এমন প্রমান পাওয়া গেছে।
৮১ বছর বয়সী সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা শফিক রেহমানকে ওই ঘটনার জন্য পুলিশ গ্রেফতার করেছে। আর আমার দেশের সম্পাদক ৬২ বছর বয়সী মাহমুদুর রহমান বিভিন্ন মামলায় ২০১৩ সাল থেকে কারা ভোগ করছেন।
২০১৫ সালে নিউ ইয়র্কের আদালত যুক্তরাষ্ট্র ভিত্তিক বিএনপি নেতা মাহমুদুল্লাহ মামুনের পুত্র রিজভী আহমেদ সিজার এফবিআই’র সাবেক এজেন্ট রবার্ট লুস্টায়িককে ঘুষ দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয়ের কর্মকা- সম্পর্কে তথ্য নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর অনুযায়ী, মিডলম্যান জোহান্স থালের ও এফবিআই’র এজেন্ট রবার্ট লুস্টায়িককে এই অপরাধের জন্য শাস্তি দিয়েছে মার্কিন আদালত। যুক্তরাষ্ট্রে জয়কে ভীতি, অপহরণ ও অনিষ্ট করতে চেয়েছেন সিজার মার্কিন আদালতে এই স্বীকারোক্তি দেওয়ায় তাকেসহ জোহান্স ও রবার্টকে আদালত শাস্তি দেয়।
এছাড়া বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা জয়কে অপহরণ ও হত্যার জন্য ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ঢাকার পল্টনে একাধিক বৈঠক করেছেন।























































