ডেস্ক রিপোর্টঃ
এক সাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছে গাইবান্দার সদুল্লাপুরের গৃহবধূ আরজিনা বেগম। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে রংপুর মেডিকেলে অস্ত্রপচারে মাধ্যমে ৩টি ছেলে ও ২টি মেয়ে সন্তানের জন্ম দেয় মা আরজিনা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান মঙ্গলবার তার প্রচুর প্রসব ব্যাথা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় । পরবর্তীতে রাত ৮ টার দিকে তাকে অস্ত্রপচার করা হলে পাঁচ সন্তান জন্ম লাভ করে।
চিকিৎসকরা জানান, শিশুদের ওজন কম এবং পরিপূর্ণ পুষ্টি না পাওয়ার শঙ্কা রয়েছে। এদিকে অতিরিক্ত রক্তখরণের কারণে মা আরজিনা বেগমকে আইসিইউতে রাখা হয়েছে ।























































