পিএফ নিয়ে ফেব্রুয়ারি মাসে নেওয়া সিদ্ধান্ত বাতিল হবার পর যারা পেনশন প্রাপ্ত (ইপিএস) তাদেরও একটা আশা দেখা দিচ্ছে। এরফলে সারাদেশে কোটি কোটি কর্মচারী লাভবান হবেন।
কর্মচারী সংগঠন ১৫ হাজার টাকার বেশি মাইনে প্রাপ্ত ব্যক্তির পেনশন ৮.৩৩ শতাংশ থেকে ৯.৯৯ শতাংশ করার প্রস্তাব দিয়েছে ইপিএসকে। ইপিএসের সঞ্চালন ইপিএফের টাকা দিয়েই হয়। যেখানে কর্মচারী এবং ইনভেস্টর দুজনেরই যোগদান থাকে।
ইপিএফের জন্য প্রত্যেক ইনভেস্টরকে কর্মচারীদের বেতনের ১২ শতাংশ কেটে কর্মচারীর ইপিএপ খাতায় জমা করতে হয়। আর সেই পরিমাণ টাকা নিজের থেকেও জমা দেন তিনি।
ইনভস্টরের এই টাকার ৩.৬৭ শতাংশ যায় ইপিএফের খাতায়। এবং ৮.৩৩ শতাংশ যায় ইপিএসের খাতায়। আর ১৫ হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া ব্যক্তির পেনশন খাতায় ১.৬৬ শতাংশ সরকার থেকে দেওয়া হয়।
এরবেশি টাকা মাইনের কর্মচারীদের সরকারি তরফ থেকে কোনো সাহায্য করা হয় না। এরফলে কম বেতন পাওয়া কর্মচারীরা তো ১০০০ টাকা হলেও বেতন পান। কিন্তু যারা একটু বেশি বেতন পান তারা পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন। কর্মচারী সংগঠনের তরফ থেকে এই ব্যপারে সরকারকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের মহাসচিব ব্রিজেশ উপাধ্যায় বলেন, ১৫ হাজার টাকার বেশি মাইনে পাওয়া কর্মচারীর পেনশন বাড়ানোর জন্য ইপিএস খাতায় ইনভেস্টরের দেওয়া ৮.৩৩ শতাং জমা হবার সঙ্গে সঙ্গে ৩.৬৭ শতাংশ ইপিএফের থেকে ১.৬৬ শতাংশ কেটে জমা করা উচিত। এরফলে সরকারের তরফ থেকেও কিছু যাবে না। আর কর্মচারীদেরও পেনশন বেড়ে যাবে।


























































