শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এখনও এক হাজারের বেশি কারখানায় হয়নি কোনো পরিদর্শন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৬

poridorson-copy-400x400
ডেস্ক রিপোর্টঃ

রানা প্লাজা ধসের ঘটনায় পোশাক কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করতে সোচ্চার হয় সরকার, মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সব মহল। শুরু হয় অ্যাকর্ড, অ্যালায়েন্স এবং সরকারের উদ্যোগে কারখানা পরিদর্শন।

কিন্তু এত আলোচনা-সমালোচনার পরও, এখনও এক হাজারের বেশি কারখানায় হয়নি কোনো পরিদর্শন।

আবার পরিদর্শন হয়েছে এমন সাড়ে তিন হাজার কারখানার সংস্কার চলছে ধীরগতিতে। এজন্য অর্থায়নের চ্যালেঞ্জকে দায়ী করছে, উদ্যোক্তা আর ক্রেতাজোট অ্যালায়েন্স।

বিশ্বমানের পরিবেশবান্ধব নারায়ণগঞ্জের একটি নীট পোশাক কারখানা। যেখানে মানা হয়েছে কমপ্লায়েন্স বা কর্মপরিবেশের সব শর্ত। শীতাতপ নিয়ন্ত্রিত এই সবুজ কারখানা যেন তৈরি পোশাক শিল্পের ধারণাই বদলে দিয়েছে।

তবে এমন ছবির বিপরীতে পোশাক খাতের দুর্ঘটনা আর দুর্দশার গল্পটা যে কম নয়। রানা প্লাজা দুর্ঘটনার পর কর্মপরিবেশ নিয়ে খাত সংশ্লিষ্টরা সোচ্চার হলে শুরু হয় বিশ্ব ক্রেতাজোট আর সরকারি উদ্যোগে কারখানা পরিদর্শন ও সংস্কার কাজ।

কলকারখানা পরিদর্শন অধিদপ্তর এর হিসাব অনুযায়ী, দেশে পোশাক কারখানার সংখ্যা প্রায় ৫ হাজার। সংস্থাটির হিসাবে, রানা প্লাজা দুর্ঘটনার পর এখন পর্যন্ত ক্রেতাজোট অ্যাকর্ড, অ্যালায়েন্স ও সরকারি উদ্যোগে পরিদর্শন কাজ শেষ হয়েছে সাড়ে তিন হাজারের কিছু বেশি কারখানা। এর মধ্যে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় ৩৯ টি আর আংশিক বন্ধ করা হয় ৪২টি কারখানা। তবে এত এত হিসাবের আড়ালেও পোশাক খাতের কর্মপরিবেশ নিশ্চিত করার এই প্রক্রিয়ায়, উৎপাদনকাজে নিয়োজিত এগারোশর বেশি কারখানা এখন পর্যন্ত কোন পরিদর্শনের আওতায় নেই। যাদের কমপ্লায়েন্স নিশ্চিত করার বিষয়টি তাই থাকছে অনিশ্চয়তায়।

অ্যালায়েন্স এর এই কর্মকর্তা জানান, পরিদর্শন হওয়া কারখানার সংস্কার কাজ চলছে অনেকটা ধীর গতিতে। আর কলকারখানা পরিদর্শন অধিদপ্তর বলছে, দীর্ঘমেয়াদী এ কাজে অর্থায়নসহ আছে নানা চ্যালেঞ্জ। তবে সংস্কার কাজ শুরু করেছেন অনেকে।

তৈরি পোশাকের এই উদ্যোক্তার মতে, সংস্কার কাজকে গতিশীল করতে, সহজ অর্থায়ন ব্যবস্থায় এগিয়ে আসতে হবে সরকারকে।

সংস্কার কাজের শর্ত না মানায় এরই মধ্যে অ্যাকর্ড ও অ্যালায়েন্স সম্পর্ক ছিন্ন করেছে ১০৩ টি পোশাক কারখানার সাথে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি