সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » আইপিএলে সেরা বোলিং, মুস্তাফিজের দুর্দান্ত সেই ৪ ওভার


আইপিএলে সেরা বোলিং, মুস্তাফিজের দুর্দান্ত সেই ৪ ওভার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৬

112881_113-400x240

স্পোর্টস ডেস্ক :

আইপিএলে সেরা বোলিংটা শনিবার রাতে উপহার দিয়েছেন মুস্তাফিজ। কোনো সন্দেহ নেই পরের ম্যাচগুলোতে এই চেয়েও ভারে কিছু করবেন। শনিবার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে সেরা বোলিং ফিগার চিল মুস্তাফিজেরই। শুধু কালকের ম্যাচ কেন, এবারের আইপিএলের নবম আসরের সেরা বোলিং ফিগার ছিল সেটা। চার ওভারে একটি মেডেন, দুটি উইকেট আর মাত্র ৯ রান!

প্রথম ওভারেই বাজিমাত করেছেন হাসি মুখের এই ঘাতক। ওই ওভারে কোনো রানই তুলতে পারেননি ব্যাটসম্যানরা। সাথে দলের বাড়তি পাওনা হিসেবে রান আউট হয়েছেন মেনন ভোরা।

মুস্তাফিজ কিংস ইলেভেনের পঞ্চম উইকেটের পতন ঘটান, নিজের দ্বিতীয় ওভারে। ওই ওভারটিও ছিল অসাধারণ, মাত্র এক রানের বিনিময়ে পান একটি উইকেটও। তৃতীয় বলে শন মার্শকে এলডিডব্লিউর শিকার বানান মুস্তাফিজ। দুর্বোধ্য কাটার বুঝতেই পারেননি মার্শ। ৩৪ বলে ৪০ রান করে ফেরেন তিনি।

তৃতীয় ওভারে দিয়েছেন দুই রান। তবে চতুর্থ ও ইনিংসের শেষ ওভারে ছয় রান দিলেও পেয়েছেন একটি উইকেট। ২৮ বলে ২২ রান করা নাইকিকে হেনরিকসের হাতে শিকার বানান তিনি। হায়দ্রাবাদের হয়ে সেরা ইকোনমি রেট ছিল কাটার মাস্টার মুস্তাফিজেরই।

দেখুন মুস্তাফিজের দুর্দান্ত সেই ৪ ওভার-



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি