শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার ১৮ ইউনিয়নেই আ’লীগ প্রার্থীরা বিজয়ী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৬

13043410_1568940770070617_5615541563339671706_n 13055370_1568940806737280_3680472375560777630_n 13077057_1568940723403955_6270797743691494604_n 13082626_1568940736737287_9188653206097392085_n 13083087_1568940786737282_4611262907304459353_n 13083146_1568940753403952_5355948813652381298_n

এইচ এম মহিউদ্দিন/আশিকুর রহমান আশিক ঃ

কুমিল্লার তিন উপজেলার ১৮টি ইউনিয়নেই আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

কুমিল্লা আর্দশ সদরের ৬টি ইউনিয়নেই আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ৬ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৪টি ইউনিয়নে নির্বাচন অনিুষ্ঠিত হয়। কারণ নির্বাচনের আগেই ২ ইউনিয়নে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় ২ প্রার্থী বিজয়ী হয়েছেন।
সদরের ১ নং কালিরবাজার ইউনিয়নে আ’লীগ দলীয় প্রার্থী আলহাজ্ব সেকান্দর আলী, ৪ নং আমড়াতলী ইউনিয়নে কাজী মোজাম্মেল হক, ৩ নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নে আলহাজ্ব আমিনুল হক , ৫ নং পাঁচথুবী ইউনিয়নে ইকবাল হোসেন বাহালুল বিজয়ী হয়েছেন । এর আগে ২ নং উত্তর দূর্গাপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ ও ৬ নং জগন্নাথপুর ইউনিয়নে মামুনুর রশীদ মামুন বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

বুড়িচং উপজেলার ৭টি ইউনিয়নেই আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
উপজেলার মোকাম ইউনিয়নে ফজলুল হক মুন্সি, ময়নামতি ইউনিয়নে লালন হায়দার, রাজাপুর ইউনিয়নে মোঃ মোস্তফা, বাকশিমুল ইউনিয়নে মোস্তফা মাষ্টার, পীর যাত্রাপুর ইউনিয়নে জাকির হোসেন জায়েদ, সদর ইউনিয়নে শাহলম, ষোলনল ইউনিয়নে সিরাজুল ইসলাম চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

লাকসাম উপজেলায় ৫টি ইউনিয়নেই আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তারা হলেন, লাকসাম পূর্ব ইউনিয়নে আলী আহমদ, কান্দিরপাড় ইউনিয়নে ওমর ফারুক, উত্তর দা ইউনিয়নে হারুনুর রশীদ, আসগরা ইউনিয়নে রুহুল আমিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এছাড়া গোবিন্দপুর ইউনিয়নে নিজাম উদ্দিন শামীম বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি