বিদ্যুৎ বিভাগে গ্রাহক হয়রানি বাড়ছে চট্টগ্রামে। বিশেষ করে মিটার না দেখে বিদ্যুৎবিল তৈরি বাড়তি বিলের বোঝাসহ অনেক অভিযোগ পিডিবির বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করলেও স্বীকার করে নিয়েছে লোকবলের অভাবে কাঙ্খিত গ্রাহক সেবা দিতে পারছে না পিডিবি।
বন্দরনগরি চট্টগ্রাম, কক্সবাজারসহ নগরির তিন পার্বত্য জেলা মিলে বিদ্যুতের গ্রাহক আছে প্রায় ৮ লাখ। এরমধ্যে প্রায় পাঁচ লাখ গ্রাহক আছে চট্টগ্রাম নগরীতে। তবে দিনে দিনে গ্রাহক বাড়লেও সে অনুপাতে বাড়ছে না সেবার মান। অধিকাংশ গ্রাহকেরই রয়েছে নানা অভিযোগ। বিশেষ করে ভৌতিক বিলের বোঝা ঠিকমতো বিলের কাগজ না দেয়াসহ নানা অভিযোগের শেষ নেই বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে।
অভিযোগের বিষয়টি স্বীকার করছে পিডিবির কর্মকর্তারাও। এ জন্য তারা দায়ি করছেন জনবল সংকটকে। কেননা চট্টগ্রাম অঞ্চলে দশটি ক্যাটাগড়িতে পিডিবির পদ আছে ২ হাজার ৯ শ বায়ান্নটি। অথচ জনবল আছে ২ হাজার ৩৫ জন। তাতে সবচেয়ে বেশি পদ খালি কর্মচারি পর্যায়ে।
চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, আমাদের নিয়ম আছে ১২শ মিটার রিডিং প্রত্যেক মাসে দেখা। সে হিসেবে দেখা যায় আমাদের কোনো কোনো ডিভিশনে ৫০ জন ৬০ জন কর্মী দরকার । কিন্তু প্র্যকটিক্যালি আছে ৫ থেকে ৬ জন তাতেতো ভোগান্তি হবেই । আমাদের কর্তৃপক্ষের পক্ষেও রাতারাতি পরিবর্তন আনা সম্ভব না।
তবে জনবল সংকট নিরোসনের পাশাপাশি গ্রাহকদের সব মিটারই প্রিপেইড করা গেলে হয়রানি অনেকটাই কমবে বলে মনে করেন পিডিবির এই কর্মকর্তা।


























































