মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সেই রমিজ রাজাকে এবার মুস্তাফিজের বাংলায় জবাব!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৬

musta_ramiz-400x228

ডেস্ক রিপোর্ট :

ম্যাচ সেরার পুরস্কারটা তার জন্য প্রত্যাশিতই ছিল। আর তিনি সেটা পেয়েও গেলেন। তারপর সেই পুরস্কার হাতে নিয়ে এক কা- করে বসলেন হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তÍর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজার প্রশ্নের জবাবে কথা বললেন শুদ্ধ বাংলাতে। ম্যাচ শেসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘটে এই ঘটনা। এই রমিজ রাজাই চলতি বছর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালকে বলেছিলেন, ‘আমি আসলে তোমার ভাষায় কথা বলতে পারিনা। এখন কি করবো? ইংরেজিতে বলবে?

সেদিক থেকে শনিবার রাতে রমিজ রাজাকে ভাল একটা জবাবই দিয়ে দিলেন মুস্তাফিজ। মাইক হাতে নিয়ে মুস্তাফিজ বাংলায় বললেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। আজকের গেমটা অনেক ভালো হইছে। সবাই অনেক এনজয় করছে! সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।’

পাঞ্জাবের বিপক্ষে চার ওভারে পেয়ে গেলেন দুই উইকেট; আর ব্যাটসম্যানদের যে তিনি রীতিমত নাচিয়ে ছেড়েছেন তার প্রমান হল এই চার ওভারে তার বল থেকে এসেছে মোটে নয় রান।

দল সানরাইজার্স হায়দ্রাবাদ ১৩ বল বাকি থাকতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে পাঁচ উইকেটের বড় জয় ছিনিয়ে নিয়েছে। এই নিয়ে টানা তৃতীয় ম্যাচ জিতলো দলটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি