ডেস্ক রিপোর্টঃ
চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে চাল এবং ২৩ টাকা দরে ধান কিনবে সরকার। রোববার সচিবালয়ে মূল্য নির্ধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে এ বিষয়ে ব্রিফ করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি জানান, আগামী ৫ই মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ করা হবে। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, এ মৌসুমে ৭ লাখ টন ধান আর ৬ লাখ টন চাল খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরোও বলেন, আমরা এবার সংগ্রহের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। সরাসরি কৃষকদের প্রণোদনা দেয়ার জন্য এবার ৭ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। যেখানে গত বোরো মৌসুমে এক লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছিল। আর চাল সংগ্রহ করা হবে ৬ লাখ মেট্রিক টন। ৫ তারিখ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ করা হবে।























































