শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কাশিমপুর কারাগারের প্রধান কারারক্ষীকে গুলি করে হত্যা


কাশিমপুর কারাগারের প্রধান কারারক্ষীকে গুলি করে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৬

Copy-of-images

ডেস্ক রিপোর্টঃ

গাজিপুরে কাশিমপুর কারাগারের প্রধান কারারক্ষী রুস্তুম আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে কাসিমপুর কারাগারের প্রধান ফটকের সামনে তাকে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,  সোমবার সকাল ১১টার দিকে  প্রধান ফটকের সামনে একটি ওধুধের দোকানে বসে পত্রিকার পড়ছিলেন, এসময় তিন দুর্বৃত্ত গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত রুস্তম আলী অবসরকালীন ছুটিতে ছিলেন।

এঘটনায় মেডিসিন কর্নারের একজনকে আটক করা হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়ছে তার সুনির্দিষ্ট কোনও কারণ জানা যায়নি। সুবেদার রুস্তম আলী নি:সন্তান। তার একটি পালিত পুত্র রয়েছে। তার মৃতদেহ পোষ্ট মর্টেমের জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি