শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মানুষ সাহস হারিয়ে ফেলছে, এটাই শঙ্কার বিষয়: অধ্যাপক ফেরদৌস হোসেন


মানুষ সাহস হারিয়ে ফেলছে, এটাই শঙ্কার বিষয়: অধ্যাপক ফেরদৌস হোসেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৬

F.Hossain

ডেস্ক রিপোর্টঃ

সাম্প্রতিক হত্যাকা-গুলো প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌস হোসেন বলেছেন, বর্তমানে প্রতিনিয়ত এসব হত্যাকা-ের কারণে মানুষের ভেতরে বিচ্ছিন্নতার প্রবণতা এমনভাবে তৈরি হয়েছে যে, চোখের সামনে এই ধরণের ঘটনা ঘটা সত্বেও কেউই প্রতিবাদ করতে পারছেনা, বিষয়টা এমন হয়ে গেছে যে, ‘নিজে বাঁচলে বাপের নাম’।

সোমবার একাত্তর টেলিভিশনের ‘একাত্তর জার্নাল’ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ফেরদৌস হোসেন এসব কথা বলেন।

অধ্যাপক ফেরদৌস হোসেন বলেন, আমার কাছে এই ঘটনা একটা সতর্কতার বিষয় মনে হচ্ছে। কারণ জুলহাজ মান্নানকে যখন তার বাড়িতে গিয়ে খুন করা হয় তখন ঘটনাস্থলে চিৎকার করা সত্বেও তেমন কোনো লোক এগিয়ে আসেনি।

তিনি বলেন, এই খুনটা দিয়ে বোঝা যাচ্ছে যে জনগণের মধ্যে দুইটা বিষয় কাজ করেছে। প্রথমত, মানুষের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়েছে, যার কারণে মানুষ এগিয়ে আসেনি। যা আমার কাছে একটা সতর্কতার বিষয় বলে মনে হচ্ছে। দ্বিতীয়ত, জনগণ এমন ভীত-সন্ত্রস্ত যে এই ধরনের ঘটনা প্রতিহত করতেও সাহস পাচ্ছে না।

তিনি আরও বলেন, এখন এই হত্যার বিষয়ে রাষ্ট্রপক্ষ থেকে যদি বারবার বলা হয় যে, ‘এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, রাষ্ট্রের আইন-শৃঙ্খলার কোন অবনতি ঘটেনি।’ কিন্তু বাস্তবে এই ধরণের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে যার কারণে মানুষ নিরাপত্তাহীনতায় এবং আতঙ্কে আছে।

নিরাপত্তাহীনতার একটা উদাহরণ দিয়ে তিনি বলেন, বর্তমানে সন্ধ্যার পর ঢাকাকে দেখবেন প্রায় জনশূণ্য। তাতেই প্রমাণিত হচ্ছে যে মানুষের মধে আতঙ্ক বিরাজ করছে।

অধ্যাপক ফেরদৌস হোসেন বলেন, আতঙ্কটা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে, বাবা-মা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে আতঙ্কে বোধ করছে। একজন শিক্ষক, একজন নারী কর্মী, একজন সাংবাদিকসহ সমাজের সবাই একটা আতঙ্কের মধ্যে আছে। এখন এই আতঙ্ক যদি রাষ্ট্র বা আইনশৃঙ্খলা বাহিনী দূর না করতে পারে এবং এই বিষয়টা যদি ক্রমাগত চলতে থাকে তাহলে আমি মনে করি রাষ্ট্রকে একটা চরম ক্ষতির মুখে পরতে হবে।

কাজেই কারও ওপরে দায় চাপিয়ে দেয়া বা দায় মুক্ত হওয়ার যে সংস্কৃতি বা প্রবণতা, এটাও কিন্তু আরেকটা শঙ্কার কারণ।

অধ্যাপক ফেরদৌস হোসেন বলেন, আমি মনে করি যার যার যে দায়িত্ব আছে সেটা ঠিকভাবে পালন করতে হবে এবং সরকারকে এই সকল দায়িত্ব নিয়ে জনগণকে চিন্তা মুক্ত করতে হবে। এবং প্রমাণ করতে হবে যে, আমি ব্যবস্থা নিচ্ছি এবং তদন্ত করে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। এটা না করে শুধু রাজনৈতিক শ্লোগান দিতে থাকব যে, অমুক এই করেছে তমুক এই করেছে। কিন্তু ফলাফল নি¤œচাপ, এটা খুবই হতাশার বিষয়।

আমরা দেখে আসছি যে কোন ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গেলে তারা গণমাধ্যমকে একটা পরিসংখ্যানের কথা বলে যে, আমাদের জনসংখ্যার সংখ্যা এত, আমাদের পুলিশ সংখ্যা এত, অন্যান্য দেশের তুলানায় বাংলাদেশের অবস্থানও ভাল। আর তারা বলে, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা ভাল- এটা কি আমাদের মেনে নিতে হবে?

সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে পৃথিবীর বিভিন্ন দেশে সন্ত্রাসী কর্মকা-ের ঘটনা কম বেশি ঘটে থাকে। এখন আমি যদি বাহিরের দেশে সন্ত্রাসী কর্মকা-ের তথ্য উল্লেখ করে আমাদের দেশের কর্মকা-কে চাপা দেয়ার চেষ্টা করি সেটা আমার কাছে যুক্তিসংগত বলে মনে হয় না।

তিনি বলেন, বিশ্বে এমনও দেশ আছে যেখানে সন্ত্রাসী কর্মকা-ের ঘটনা একেবারে শূণ্যের কাছাকাছি। সেই সকলে দেশের উদাহরণ কেন দেয়া হচ্ছে না? আসলে এইগুলো হচ্ছে নিজের ব্যর্থতাকে চাপা দেয়ার জন্যে উদাহরণ খুঁজে খুঁজে বের করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমি যেটা মনে করি সেটা হলো, বাহিরের দেশে উদাহরণ টানার দরকার নাই। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যদি অবনতি ঘটে সেটা আমার মতে কেউনা কেউ তার জন্য দায়ী। আমি এটাও মনে করি না যে একই বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটে। অনেক বিষয়ে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটতে পারে যেমন, জমি নিয়েও, রাজনৈতিক, জঙ্গি, টাকা ইত্যাদি বিষয় নিয়ে ঘটতে পারে। কিন্তু আমার কথা হলো, যারা তদন্তের দায়িত্বে বা যারা গোয়েন্দা হিসেবে কর্মরত তাদেরকেতো এই বিষয়টা বের করার কথা যে, ঘটনাটার পিছনে কারা আছে, ঘটনাটা কেনো ঘটানো হয়েছে, কি কারণে ঘটেছে ইত্যাদি বিষয় তো তাদেরকে খুঁজে বের করতে হবে। এবং সেটা করতে হবে যথাযথ তদন্তের মাধ্যমে। কিন্তু তদন্ত হওয়ার আগেই আপনি দায় চাপিয়ে দিবেন এটাতো হতে পারে না।

তিনি বলেন, এই ধরণের দায় চাপিয়ে দেয়া আমার মনে হয় নিজের দায় থেকে মুক্ত থাকা। যেটা আমার কাছে কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, আমি মনে করি সরকারে উচিত হবে আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিক নির্দেশনা দেয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হবে তাদের দায়িত্ব দায়িত্বের সাথে পালন করে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা এবং অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা।

তিনি বলেন, রাষ্ট্রে যদি এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে তাহলে কিন্তু মানুষের মধ্যে যে উদ্দীপনা, মানুষের যে কর্মক্ষমতার ব্যাপকতা তার ক্ষতি হবে। এবং আমরা যতই উন্নয়নের কথা বলি, সেই উন্নয়নকে যদি শক্ত করতে চাই মানুষের মধ্যে যদি বিশ্বাস আনতে চাই তাহলে একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আর এই দায়িত্বটা সরকারের। আর সরকার যদি এই দায়িত্ব পালন না করতে পারে তাহলে রাষ্ট্রেকে ভবিষ্যতে বিরাট ক্ষতির মুখে পড়তে হবে বলে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি