এএফপি ও স্ট্রেইট টাইমসের নিবন্ধ।।
বাংলাদেশ সরকার সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হওয়ায় এবং দিনকে দিন তাদের কর্মকা- বিস্তৃত করায় বাংলাদেশের উপর নানা মহলের চাপ বাড়ছে। সর্বশেষ একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও দুইজন সমকামী অধিকার কর্মীর নৃশংস হত্যার ঘটনায় এই চাপ আরও বেড়েছে।
এই ঘটনার আগে ব্লগারসহ আরো কিছু হত্যার ঘটনার বিচার ও গ্রেফতার না হওয়ায় উদ্বেগ ও হতাশা বৃদ্ধি পেয়েছে। অধিকার রক্ষায় নিয়োজিত সংগঠনগুলো রক্ষণশীল মুসলিমপ্রধান দেশে সংখ্যালঘুদের সুরক্ষার আহবান জানিয়েছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার পরিচালক চম্পা প্যাটেল বাংলাদেশের আতঙ্কজনক পরিস্থিতিতে উদ্ধেগ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সমকামীদের অধিকার রক্ষায় যারা বিশেষ অবদান রাখছিলেন তারা উভয়ই ইসলামপন্থীদের থেকে হুমকির সম্মুখিন হয়েছিলেন। তিনি ইউএসএইডের কর্মী ও তার সহচর এক আইনজীবীকে হত্যায় এক টুইটার বার্তায় শোক প্রকাশ করেন। এ সময় তিনি দোষীদের অবশ্যই বিচারের আওতায় আনার আহ্বান জানান।
উল্লেখ্য, উদার ও ধর্মনিরপেক্ষ মনোভাবের জন্য গত মাসে ৪জনকে নির্মমভাবে হত্যা করা হয়। গত বছর ৪ জন ধর্মনিরপেক্ষ ব্লগার ও একজন প্রকাশককে হত্যা করা হয়। খ্রিষ্টান, হিন্দু, সুফি, আহমদিয়া, শিয়া সম্প্রদায়ের বেশ কয়েকজনকে গত বছর হত্যা করা হয়।
সরকারিভাবে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও এটি সুন্নি প্রধান দেশ। কয়েকজন এই ঘটনায় গ্রেফতার হলেও কারো দ- হয়নি। যদিও গত বছর ব্লগার রাজীব হায়দারকে হত্যার দায়ে ২জন ছাত্রকে বাংলাদেশের একটি আদালত মৃত্যুদ- প্রদান করে।
আইএস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ কয়েকটি হত্যাকা-ের দায় স্বীকার করেছে। আল-কায়দার বাংলাদেশ শাখাও উল্লেখিত হামলার দায় স্বীকার করেছে। এদিকে বাংলাদেশ সরকার বরাবরই তাদের ওই দাবি নাকচ করে আসছে। বরং এটা স্থানীয় ইসলামপন্থীদের কাজ বলে জানিয়েছেন।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি, জামায়াত ও ইসলামপন্থীদের ওই দিনের ২জনের হত্যাকা-ের জন্য দায়ী করেছেন। দেশকে অস্থিতিশীল করতেই বিরোধীরা এই হীন কর্মকা- চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
বাংলাদেশের ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন মঙ্গলবারের সম্পাদকীয়তে লিখেছে, হামলার দায় যারাই স্বীকার করুক না কেন ,সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব সরকারের। এদিকে নিহত জুলহাস মান্নান এএফপিকে বলেছিলেন, পহেলা বৈশাখে তারা প্রতি বছর শোভাযাত্রায় অংশ নিয়ে আসছিলেন। এবারে নিরাপত্তার কারণে পুলিশ তা হতে দেয়নি। মান্নান এএফপিকে আরো বলেছিলেন, ইসলামপন্থীরা অনলাইনে এই সময় তাদের হুমকি দিয়েছিল।
সূত্র: এএফপি ও সিঙ্গাপুরের দ্য স্ট্রেইট টাইমসের নিবন্ধ


























































