আরিফুর রহমান মজুমদারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকার কাকড়ি নদীর ব্রিজের উপর ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক আমির হোসেন (৫৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট শফিকুল আজম জানান, ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।


















































