শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আগামীকালের জনসভায় খালেদা জিয়া যা বলতে পারেন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৬

khaleda-amran-400x242
ডেস্ক রিপোর্টঃ

আগামীকাল মে দিবস উপলক্ষে বড় ধরণের জনসভা করতে যাচ্ছে বিএনপি। অনেক দিন পর খালেদা জিয়ার জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। রাজনৈতিক ভাবে অনেকটা চাঙ্গা এখন বিএনপি। যদিও দলের ভেতরে অভ্যন্তরীণ ষড়যন্ত্র রয়েছে। নিজেদের মধ্যে অবিশ্বাসের বিভাজন। দলের মহাসচিব দেশের বাইরে। খালেদা জিয়াকে নেতাকর্মী থেকে বিচ্ছিন্ন করে একটি শক্তিশালী সিন্ডিকেটের প্রভাব বিস্তার করেছে বলে অভিযোগ রয়েছে। এসব নিয়ে বেকায়দায় রয়েছে পুরো দলটি।

এসব থেকে বেরিয়ে এসে নিজেদের শক্তিমত্তার ‘ফের’ জানান দিতে সমাবেশে পাঁচ লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় তারা।

বেগম খালেদা জিয়া জনসভায় বক্তব্য রাখবেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতি গুম, খুন দলের নেতাদের বিশেষ করে শফিক রেহমান ও মাহমুদুর রহমানের গ্রেফতার ও রিমান্ড নিয়ে কথা বলতে পারেন। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, দলের কমিটি আগামী দিনের আন্দোলনের বিষয়ে বলতে পারেন। নিজের মামলা ও নেতাকমর্কীদের মামলার বিষয়ে আইনজীবীদের গাইড লাইন দিতে পারেন। সরকারকে আগাম নির্বাচন দেয়া র জন্য জোড়ালো দাবি উপস্থাপন করতে পারেন। এছাড়া জুলহাজ খুনের ব্যাপারে প্রভাবশালী দেশগুলো নিন্দার ব্যাপরেও কথা বলতে পারেন।

কমিটি গঠন নিয়ে দলের নেতাকর্মীদের মনে অবিশ্বাস সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা জানান, দলে এখন কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। ফলে দায়িত্বশীল প্রত্যেক নেতাই নিজেকে নিজ বলয়ের মধ্যেই আটকে রাখছেন। যার কারণে এক ধরনের রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে দলজুড়ে।

দলের কয়েক শীর্ষ নেতা জানান, অবিশ্বাস আর ব্লেম গেমের কারণে কেউ নিজ ইচ্ছায় রাজনৈতিক কোনো পরামর্শ নিয়ে এগিয়ে আসছেন না। সবাই নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্যই এখন ব্যতিব্যস্ত। আর অপরদিকে দলের কমিটি গঠন বা ঘোষণার ব্যাপারে সিনিয়র নেতারাও থাকছেন অন্ধকারে। গুঞ্জন রয়েছে এ ব্যাপারে খোদ খালেদা জিয়াই সিনিয়র নেতাদের কোনো পরামর্শ নিচ্ছেন না। অনেকে এতে অসম্মানবোধ করলেও প্রকাশ্যে এ ব্যাপারে মুখ খুলছেন না।

এই সূযোগে একটি সুবিধাবাদী মহল নিজেদের আখের গোছানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা বিভিন্ন সিন্ডিকেট করে নিজেদের পাল্লা ভারি করে তুলছেন। এর প্রভাবে প্রতিনিয়ত কোণঠাসা হয়ে পড়ছেন দলের বর্ষীয়ান রাজনীতিবিদ থেকে শুরু করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা।

এদিকে চিহ্নিত ওই সিন্ডিকেট এর নানা অপকর্মের তথ্য সংবাদ মাধ্যমে চলে আসায় এখন নিজেদের রক্ষায় মরিয়া হয়ে উঠেছে। বিক্ষুব্ধ নেতাকর্মীদের রোষানল থেকে বাঁচার জন্য চেয়ারপার্সনের গুলশান কার্যালয় এবং নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বহিরাগতদের দিয়ে মহড়া দেয়ার কৌঁশল নিয়েছে। এসব নিয়ে দলের ত্যাগী ও পরিক্ষীত নেতাকর্মীদের মাঝেও টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময়ে অনাকাক্সিখত ঘটনারও সূত্রপাত হতে পারে বলে আশঙ্কা করছেন কার্যালয়কেন্দ্রীক নেতাকর্মীরা।

তারা জানান, এই ধারাবাহিকতা বজায় থাকলে একসময়ে ওইসকল সিন্ডিকেট পুরো দলকেই নিজেদের কব্জায় নিয়ে আসতে সক্ষম হবেন। যার পরিনতি শুধু বিএনপি নয় জাতীয়তাবাদী রাজনীতির জন্যই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।

অপরদিকে দলের অভিজ্ঞ নেতারা জানান, বিএনপির এই সিন্ডিকেট শুধু নিজেদের ক্ষমতায় পরিচালিত হচ্ছে না। এর পিছনে শক্ত ভূমিকা পালন করছে আরো প্রভাবসালী মহল। কিন্তু সমস্যাটা হচ্ছে- বিএনপির হাইকমান্ড বিষয়টিকে এখনও আমলে নিচ্ছেন না। তার (খালেদা জিয়া) আশ্রয়ে-প্রশ্রয়েই অরাজনৈতিক এবং সুবিধাবাদি মহল দলের মধ্যে কলকাঠি নাড়তে সাহস পাচ্ছে। আর এ কারনেই দলের ত্যাগী নেতাকর্মীদের নিরবতা পালন করতে হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের সঙ্গে আলাপ করলে তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান, দেশের রাজনীতি বিশ্লেষণ করলে এতটুকু বোঝা যায়Ñ সরকার এখন বেকায়দায় রয়েছে। বিশেষ করে অনির্বাচিত সরকার বলে আন্তর্জাতিকভাবে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে এখনো সমস্যা রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলার অবনতি, অপ্রতুল বিনিয়োগ, ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান লুটপাটসহ নিজেদের (সরকার) কোন্দলও ভাবিয়ে তুলছে। তাই আওয়ামী লীগ নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে এবং স্বীকৃতির জন্য আবার একটি নির্বাচন দিতে পারে।

তবে অবশ্যই সেই নির্বাচনে তাদের জয়লাভের শতভাগ নিশ্চয়তা পাওয়া গেলেই তারা এ ধরনের সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির রাজনীতিকে কোণঠাসা করে এবং জিয়া পরিবার থেকে দলের লাগাম টেনে ধরতে পারলেই তারা এ পরিকল্পনায় এগোবে। তিনি জানান, এই পরিকল্পনার অংশ হিসেবে তারা দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে সাজানো মামলায় শাস্তি দিতে পারেন, যা এই বছরেই মাঝামাঝিতে হতে পারে। এরপর দলের নির্ভরযোগ্য ও হেভিওয়েট নেতাদের মামলাগুলোও দ্রুত সচল করে তাদেরও শাস্তি দেয়ার প্রচেষ্টা করবেন, যা তারা সফলও হবেন। এর ধারাবাহিকতা জেলা পর্যায়ে জনপ্রিয় নেতাদের ক্ষেত্রেও প্রয়োগ করা হতে পারে।

বিএনপির এই নেতৃত্বশূন্যতার সুযোগে তখন মহীরুহে আবির্ভাব ঘটবে গুলশান কার্যালয়কেন্দ্রিক বিতর্কিত এক কর্মকর্তার সিন্ডিকেট। তার সঙ্গে আরো যুক্ত হবেন এখনকার জিয়া পরিবারের ঘনিষ্ঠ আর তথাকথিত বিশ্বাসযোগ্য হিসেবে পরিচিত কয়েক নেতা। তিনি আরো জানান, বিএনপিকে কোণঠাসা করে আগাম জাতীয় নির্বাচনও দিতে পারে সরকার। আর তখন ওই সিন্ডিকেট খালেদা জিয়াকে ভুল বুঝিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রচ- চাপ প্রয়োগ করবেন। এক্ষেত্রে ওই সিন্ডিকেট সারাদেশে প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় নিজেদের মতো করে আধিপত্য ধরে রাখবেন। আর এ ধরনের সাজানো নির্বাচনে বিএনপিকে একশর মতো আসন দিয়ে জাতীয় সংসদে বিরোধী দলে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে। তবে মজার বিষয়Ñ বিএনপির নির্বাচিত ওইসব এমপির মধ্যে ৭০ ভাগ থাকবে সিন্ডিকেটের আশীর্বাদপুষ্ট। ফলে তারা খালেদা জিয়ার থেকে সিন্ডিকেটের নেতাকেই বেশি গুরুত্ব দেবেন।

এ ধরনের ষড়যন্ত্রের আলামত দলের মধ্যে আলোচনা করছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, দলের মধ্যে এখন আলোচনা-পর্যালোচনার কোনো সুযোগ নেই। আমি এসব নিয়ে আলোচনা করতে গেলেই আমাকে আরো নাজেহাল হতে হবে। তাই কি দরকার নিজের খেয়ে মিথ্যা অপবাদ গায়ে লাগানোর।

দলের অপর এক নেতা জানান, দলে কোনো কৈফিয়তের জায়গা না থাকায় দলের ভেতর অপকর্ম করে যে কেউ রেহাই পেয়ে যাচ্ছেন বলে আগামীতে তারা আরো বেশি উৎসাহিত হয়ে দলের ক্ষতি করবেন। এমনকি আরো নতুন নতুন সিন্ডিকেট তৈরির প্রবণতা বৃদ্ধি পাবে। তখন ছাগলের ক্ষেত খেতে হবে না, বেড়ায় ক্ষেত খাবে।

দলের আরেক বর্ষীয়ান নেতা বলেন, বিএনপিকে নিয়ে এমন সূক্ষ্ম ষড়যন্ত্র এর আগে কখনো হয়নি। আর হলেও তখন দলের প্রধান খালেদা জিয়া ছিলেন ত্যাগী আর পরীক্ষিত নেতাকর্মী বেষ্টিত। তাই তখন সফল না হলেও এখন নেতাকর্মী বিহীন খালেদা জিয়া বাস্তবতা থেকে দূরে সরে গেছেন। ফলে নানামুখী ষড়যন্ত্রও এখন সফল হচ্ছে। তিনি বলেন, এর প্রমাণ পাওয়া যাবে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল শেষে কমিটি ঘোষণা প্রক্রিয়ায়। দলের চেয়ারপার্সন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণেই তারা (সিন্ডিকেট) এই সুযোগ নিচ্ছেন। আর নিজেদের মতো করে অযোগ্যদের হাতে নেতৃত্বভার তুলে দিয়ে তারা শুধু বিএনপিকেই দুর্বল করছেন না, মাঠপর্যায়ের নেতাকর্মীদের মনোবলও ভেঙে দিচ্ছেন। অযোগ্যদের হাতে নেতৃত্বভার তুলে দিলে যোগ্যরা কেন তাদের পেছনে দাঁড়াবেন।

এদিকে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও চরম ক্ষোভ-অসন্তোষ বিরাজ করছে। ঘোষিত কমিটিতে কেউ প্রত্যাশার চেয়ে আরো গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন, আবার কারো পদাবনতি ঘটেছে। সংশ্লিষ্ট বিভাগের বাসিন্দা না হলেও তার ওপর ওই বিভাগের নেতৃত্ব দেয়ার ক্ষমতা অর্পণ করা হয়েছে। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য না হলেও সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রত্যাশা না করেও পেয়েছেন। আর অবমূল্যায়িত ও পদাবনতির শিকার নেতারা রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে সংশয় প্রকাশ করছেন।  সেই সঙ্গে আগামী দিনে নিষ্ক্রিয়তার কথাও জানিয়েছেন তাদের কয়েকজন।

বিএনপির ঘোষিত কমিটি নিয়ে বিএনপিতে অস্থিরতার পাশাপাশি জমে উঠেছে স্থায়ী কমিটিসহ অন্যান্য কমিটি ঘোষণা করতে দেরি হওয়ার ক্ষোভ। এর সঙ্গে যোগ হয়েছে ঘোষিত কমিটি নিয়ে দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের অসন্তোষ। বিএনপি নেতাকর্মীদের বড় একটি অংশের আশঙ্কাÑ এই ত্রিমুখী অস্থিরতা যে কোনো সময় ঝড়ে রূপ নিতে পারে। বিশেষ করে গুলশান কার্যালয়ে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে।

জানতে চাইলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদপদবি নিয়ে দলের মধ্যে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেন। তিনি বলেন, বিএনপির মতো বড় একটি দলে পদ নিয়ে প্রতিযোগিতা থাকা স্বাভাবিক। এটিকে নেতত্বের প্রতিযোগিতা বলা যায়। তবে কমিটি গঠন নিয়ে আমার কাছে কোনো খবর নেই। আর দলের মধ্যে অবিশ্বাসের কোনো কথা তিনি জানেন না বলেও জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি