শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পদ টিকিয়ে রাখা আর পদপ্রত্যাশীর পদচারণায় মুখরিত শেখ হাসিনার কার্যালয়


পদ টিকিয়ে রাখা আর পদপ্রত্যাশীর পদচারণায় মুখরিত শেখ হাসিনার কার্যালয়


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৬

RmywAUdTpyNM-300x224
ডেস্ক রিপোর্টঃ

ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রি- বার্ষিক জাতীয় কাউন্সিলকে ঘিরে দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এখন মূখরিত হয়ে উঠেছে।

আওয়ামী লীগের শীর্ষ নেতারাদের কাউন্সিল প্রস্তুতি সভা ছাড়া তেমন দেখা যাচ্ছে না। জাতীয় সংসদের অধিবেশন থাকায় দলীয় এমপি ও মন্ত্রীরা ধানমন্ডি কার্যালয়ে তেমন দেখা যাচ্ছে না। তবে এমপি কিংবা মন্ত্রী নন অথচ কেন্দ্রীয় কমিটিতে আছেন এমন নেতারা পদ টিকিয়ে রাখতে সকাল বিকেল ভিড় করছেন শেখ হাসিনার কার্যালয়ে। আবার কেন্দ্রীয় পদপ্রত্যাশী তরুন নেতারা সমর্থকদের নিয়ে শো- ডাউন করছেন।

খাদ্য উপ কমিটি, ব্যবস্থপতা, স্বেচ্ছাসেবক, মঞ্চ সাজানোসহ বিভিন্ন উপ কমিটির সভা প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে। শেখ হাসিনার কার্যালয়ের সামনে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারটি কাউন্সিল পর্যন্ত ভাড়া নিয়েছে আওয়ামী লীগ। প্রস্তুতি সভাগুলো সেখানেই অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিটি উপ কমিটির প্রধান দলের শীর্ষ নেতাদের রাখা হয়েছে। তবে এসব নেতারা তেমন সময় দিতে পারছেন না। মূলত কেন্দ্রীয় উপ কমিটির সহ- সম্পাদক সাবেক ছাত্রনেতারাই মূখরিত করে রেখেছেন শেখ হাসিনার কার্যালয়সহ প্রিয়াংকা কমিউনিটি সেন্টার।

ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বাহাদুর ব্যাপারী, মাহাফুজুর রহমান রিপন, বদিউজ্জামান সোহাগ, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহাফুজ হায়দার চৌধুরী রোটন, সিদ্দিকী নাজমূল আলম, ছাত্রলীগের সাবেক নেতা জহিরউদ্দিন মাহমুদ লিপটন, গোলাম সরোয়ার কবির, সাবেক এমপি নাজমা আখতার, অধ্যাপিকা অপু উকিল, কায়সার হাসনাত, ফরিদুন্নাহার লাইলী, যুব মহিলা লীগের কোহেলী কুদ্দুস মুক্তি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউছারসহ পদপ্রত্যাশী নেতারা সারাদিনই অবস্থান করেছেন ধানমন্ডিতে।

বর্তমানে যারা কেন্দ্রীয় কমিটিতে রয়েছে এদের কারা কারা বাদ পড়তে পারেন, সাবেক ছাত্রলীগ নেতারা কারা যোগ হচ্ছেন, সেলিব্রেটিদের কারা আসতে পারেন এ নিয়ে নেতাকর্মীদের মাঝে জোর আলোচনা চলছে।
একই পদে যারা দু দফায় রয়েছেন তারা চেষ্টা করছেন প্রমোশন পেতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি